অর্গানিক মেহেদি রাঙাচ্ছে সাদিয়া রত্নার জীবন
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: টিউশনির জমানো অল্প কিছু টাকা পুঁজি করে যে কেউ উদ্যোক্তা হতে পারে, তার এক জলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন সাদিয়া আক্তার রত্না। অর্গানিক মেহেদি তৈরির মাধ্যমে বর্তমানে মাসে ১৫-১৬ হাজার টাকা আয় করছেন তিনি এবং এরই মধ্যে প্রায় দেড় লাখ টাকার ব্যবসা সফলভাবে সম্পন্ন করেছেন,,।
উদ্যোক্তা জানান, বাজারে প্রচলিত কেমিক্যালযুক্ত মেহেদিতে ত্বকের ক্ষতির ঝুঁকি থাকে। এ কারণে তিনি মেহেদি পাতার পাউডার, চিনি, লেবুর রস এবং এসেনশিয়াল অয়েলের সমন্বয়ে সম্পূর্ণ অর্গানিক মেহেদি তৈরি করছেন,। গুণগত মান নিশ্চিত করতে তিনি নিজের হাতে তৈরি প্রতিটি পণ্য আগে নিজে পরীক্ষা করেন এবং সন্তুষ্ট হলে তবেই গ্রাহকদের কাছে বিক্রি করেন,।
ফেসবুক পেজ ‘সাদিয়াস হেনাই স্টোরিজ’-এর মাধ্যমে তিনি সারা দেশে অর্ডার গ্রহণ করছেন এবং গ্রাহকদের দারুণ ফিডব্যাক পাচ্ছেন। এই ব্যবসার মাধ্যমে অর্জিত আয় দিয়ে তিনি নিজের পড়াশোনার খরচ চালানোসহ শখ পূরণ ও স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন। নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে সাদিয়া বলেন, পণ্যের গুণগত মান বজায় রাখলে ব্যবসার সাফল্য নিশ্চিত। তার লক্ষ্য—ভবিষ্যতে একটি নিজস্ব স্থায়ী আউটলেট তৈরি করা,।
