তালের বা খেজুরের রস সংগ্রহ করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন
জীবনযুদ্ধ
নিজস্ব প্রতিবেদক: উচ্চ উঁচু গাছের মগডালে চড়ে জীবন বাজি রেখে রস সংগ্রহ করা—গ্রামবাংলার এক ঐতিহ্যবাহী অথচ অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশা। শত প্রতিকূলতা ও শারীরিক কষ্টকে উপেক্ষা করে গাছের সাথে মিতালি গড়ে দীর্ঘ জীবন পার করে দিয়েছেন সাজেদুল নামের এক সংগ্রামী ব্যক্তি। রস বিক্রির সামান্য আয়ে কোনোমতে নিজের ও পরিবারের অন্নসংস্থান করে চলা এই মানুষটির জীবনসংগ্রাম গ্রামীণ জনপদের এক বাস্তব চিত্র তুলে ধরে।
খোঁজ নিয়ে জানা যায়, গাছ কাটা এবং রস নামানোর কাজটি চাট্টিখানি কথা নয়। গাছের উঁচুতে গিয়ে বিশেষ কায়দায় ডোকা বা হাঁড়ি ফিট করা এবং নির্দিষ্ট সময়ে রস সংগ্রহ করার প্রক্রিয়াটি অত্যন্ত শ্রমসাধ্য। এই পেশা আয়ত্ত করতে দীর্ঘ তিন থেকে চার বছর সময় লেগে যায় এবং এর জন্য চাই প্রচুর সাহস ও শারীরিক সক্ষমতা। সামান্য আয়ে সংসার চালানো কঠিন হলেও অন্য কোনো উপায় না থাকায় এবং কাজের প্রতি নিষ্ঠার কারণে তিনি এই ঐতিহ্যবাহী পেশা ছাড়েননি। প্রতিদিনের এই ঘাম ঝরানো পরিশ্রমে গ্লাস প্রতি ২০ টাকা কিংবা সিজনে যা আয় হয়, তা দিয়েই কোনোমতে ডাল-ভাত খেয়ে দিন কাটছে তার।
সমাজের আড়ালে থাকা এসব শ্রমজীবী মানুষের ঘাম ও পরিশ্রমের ওপর ভর করেই গ্রামীণ অর্থনীতির চাকা সচল রয়েছে।