ছোট্ট শিশুর চোখে জটিল রোগ চিকিৎসার জন্য প্রয়োজন ৮ লাখ টাকা
মানবতা
নিজস্ব প্রতিবেদক: অন্যান্য শিশুদের মতো হেসেখেলে স্কুল যাওয়ার বয়স হলেও তীব্র চোখের যন্ত্রণায় বিছানায় দিন কাটে এক নিষ্পাপ শিশুর। বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা এই ছোট্ট শিশুটি আজ জটিল চোখের রোগে আক্রান্ত হয়ে অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি। দরিদ্র দিনমজুর বাবা-মায়ের পক্ষে উন্নত চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়ায় চিকিৎসার অভাবে নিভে যেতে বসেছে একটি সম্ভাবনাময় জীবন।
খোঁজ নিয়ে জানা যায়, মাত্র এক মাস বয়স থেকেই শিশুটির চোখে জটিল এই সমস্যা দেখা দেয়। প্রথমে চোখে সামান্য সমস্যা ও অতিরিক্ত কান্নাকাটির পর রংপুর থেকে শুরু করে ঢাকার বিভিন্ন হাসপাতালে তাকে নিয়ে ছোটেন নিঃস্ব বাবা-মা। ঢাকার ইসলামী চক্ষু হাসপাতালেও চিকিৎসা করানো হয়। কিন্তু দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল এই চিকিৎসার খরচ মেটাতে গিয়ে পরিবারের শেষ সম্বল গরু-ছাগল বিক্রি করে দিতে হয়। বর্তমানে নানা জনের ঋণের দায়ে জর্জরিত এই পরিবারটি টাকা ফুরিয়ে যাওয়ায় বাধ্য হয়ে অসমাপ্ত চিকিৎসাতেই মেয়েকে বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয়। দিনমজুর বাবার নুন আনতে পান্তা ফুরাও সংসারে যেখানে প্রতিদিনের খাবার জোগাড় করাই দায়, সেখানে প্রায় ৬ থেকে ৮ লক্ষ টাকা খরচ করে উন্নত চিকিৎসা করানো তাদের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। টাকার অভাবে চিকিৎসা বন্ধ থাকায় এক চোখ থেকে অন্য চোখে সংক্রমণ ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। সবসময় ঘরের কোণে যন্ত্রণায় কাতর থাকা শিশুটির এই করুণ দশা দেখে মানসিকভাবে ভেঙে পড়েছেন বাবা-মা। সমাজের বিত্তবান মানুষ, দাতা সংস্থা ও সরকারি সহযোগিতা পেলে হয়তো শিশুটি তার দৃষ্টিশক্তি ফিরে পেয়ে নতুন জীবন পেতে পারে।
নিষ্পাপ এই শিশুটির জীবন বাঁচাতে এবং তার মলিন মুখে হাসি ফোটাতে সমাজের সকল মানবিক ও হৃদয়বান মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।