করলেই বাড়িতে পৌঁছাবে কাটা ও ধোয়া টাটকা মাছ
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: বাজারে ফরমালিন বা অস্বাস্থ্যকর উপায়ে উৎপাদিত মাছ নিয়ে ভোক্তাদের মনে নানা শঙ্কা রয়েছে। এই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে গাইবান্ধায় গড়ে উঠেছে এক অনন্য উদ্যোগ। প্রাকৃতিকভাবে নিরাপদ উপায়ে উৎপাদিত তাজা মাছ সংগ্রহ করে গ্রাহকের পছন্দমতো কেটে-ধুয়ে সরাসরি দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে এই প্রতিষ্ঠান,।
উদ্যোক্তারা জানান, নদী, বিল কিংবা সম্পূর্ণ ফিড ও কেমিক্যালমুক্ত পুকুর থেকে তাজা মাছ সংগ্রহ করা হয়,। এরপর দক্ষ কর্মীদের মাধ্যমে কাস্টমারদের চাহিদা অনুযায়ী নিখুঁতভাবে মাছ কেটে প্রসেস করা হয়,। বিশেষ করে ‘রেডি টু কুক’ বা রান্নার উপযোগী করে এমনভাবে মাছ পরিষ্কার করা হয়, যা বাড়ি নিয়ে যাওয়ার পর পুনরায় ধোয়ারও প্রয়োজন হয় না,।
সাধারণত বাণিজ্যিক পাঙ্গাস উৎপাদনে মুরগির বিষ্ঠা বা বর্জ্য জাতীয় খাবার ব্যবহার করায় এক ধরনের উৎকট গন্ধ থাকে। তবে এই খামারে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে উৎপাদিত পাঙ্গাস মাছ গন্ধমুক্ত, সুস্বাদু ও প্রোটিনসমৃদ্ধ হওয়ায় যারা সচরাচর পাঙ্গাস খেতে চান না, তারাও এটি বেশ পছন্দ করছেন,।
ব্যবসার পাশাপাশি মানুষের স্বাস্থ্য সচেতনতা ও নিরাপদ খাদ্য আন্দোলনের অংশ হিসেবে এই উদ্যোগ পরিচালনা করা হচ্ছে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি উৎপাদন ক্ষেত্র থেকে ভোক্তার ঘরে নিরাপদ আমিষ পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংস কুড়াচ্ছে,।
