গোবিন্দগঞ্জে সড়কে গাঁজার বস্তা ও মোটরসাইকেল রেখে পালালো চালক

সকালে উপজেলা শরেরর চারমাথা মোড় এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে চালক মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়

গোবিন্দগঞ্জে সড়কে গাঁজার বস্তা ও মোটরসাইকেল রেখে পালালো চালক

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের চেকপোস্ট দেখে ২০ কেজি গাঁজার বস্তা ও মোটরসাইকেল রাস্তায় ফেলে পালিয়েছে এক চালক। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গোবিন্দগঞ্জের চারমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে উপজেলা শরেরর চারমাথা মোড় এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে চালক মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। ঘটনার পরপরই পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, পালাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।