মাত্র ৬ হাজার টাকায় প্রিমিয়াম আইপিএস
ব্যবসা
নিজস্ব প্রতিবেদক: তীব্র গরমে লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে বাঁচতে যেখানে চড়া দামে বিদেশি বা কোম্পানির আইপিএস কিনতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে, ঠিক সেখানে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে উন্নতমানের আইপিএস তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এক প্রতিভাবান কারিগর। নামমাত্র মূল্যে দীর্ঘস্থায়ী ও শতভাগ তামার তারের তৈরি আইপিএস সরবরাহ করে গ্রামীণ জনপদে তাক লাগানো সাফল্য অর্জন করেছেন এই উদ্যোক্তা।
খোঁজ নিয়ে জানা যায়, করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করার সময় চাকরির গণ্ডিবদ্ধ নিয়মে স্বাধীনতা না পেয়ে নিজের মেধা ও শখকে পুঁজি করে মাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকা পুঁজিতে ঘরোয়াভাবে এই কাজ শুরু করেছিলেন তিনি। কামারপাড়া থেকে শুরু করে ধাপে ধাপে নিজের মেধা ও কঠোর পরিশ্রমে আজ গাইবান্ধায় প্রতিষ্ঠিত করেছেন আইপিএস ও সাউন্ড সিস্টেম তৈরির কারখানা। বাজারে প্রচলিত অনেক আইপিএসে অ্যালুমিনিয়ামের তার বা নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করা হলেও এই কারখানায় শতভাগ কপার বা তামার তার দিয়ে ৬০০ ভিএ থেকে শুরু করে বিভিন্ন ক্ষমতার আইপিএস মাত্র ৬ হাজার টাকা থেকে শুরু করে সাশ্রয়ী মূল্যে তৈরি করা হয়। গ্রাহকদের আস্থার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পরবর্তী এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রদান করেন। কোনো ত্রুটি দেখা দিলে দীর্ঘসূত্রিতা ছাড়াই তাৎক্ষণিকভাবে তা সমাধান করে দেওয়া হয়। সততা ও মানের সাথে আপস না করায় বর্তমানে মুখের প্রচারে দূর-দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসছেন তার কাছে।
বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে এবং দেশীয় মেধা ও শ্রমে তৈরি এই সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও স্বস্তিদায়ক করে তুলছে।