প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় পৌর যুবদলের বৃক্ষরোপন কর্মসূচি
গাইবান্ধা জেলা সদর হাসপাতাল ও বক্ষব্যাধী হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গাইবান্ধা পৌর যুবদল। সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে পৌর যুবদলের সদস্য সচিব মাহমুদার রহমান রতনের নেতৃত্বে ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা রোপন করা হয়।
নিজস্ব প্রতিবেদক :
গাইবান্ধা জেলা সদর হাসপাতাল ও বক্ষব্যাধী হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গাইবান্ধা পৌর যুবদল।
সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে পৌর যুবদলের সদস্য সচিব মাহমুদার রহমান রতনের নেতৃত্বে ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা রোপন করা হয়।
বক্ষব্যাধী হাসপাতালে ও জেলা সদর হাসপাতাল চত্বরে বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক, আবু নাসের মো: বোরহান, বিপুল মিয়া, সোহেল, সেলিম, রোজেন, রেজা, হাসান ও আপেলসহ পৌর যুবদলের নেতাকর্মীরা।
পৌর যুবদলের সদস্য সচিব মাহমুদার রহমান রতন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান- সবার আগে বাংলাদেশ স্লোগান ধারন করে দেশ গঠনের দায়িত্ব পালন করে যাচ্ছেন। দেশের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় তিনি সরকার গঠনের কয়েকমাসের মধ্যে খাল খনন কর্মসূচীর মাধ্যমে নির্বাচনী ওয়াদা পুরণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ ও রক্ষণাবেক্ষণ করার একটি যুগান্তকারী কর্মসূচি ঘোষণা করেছেন।
রতন আরও বলেন, আমাদের চারপাশের পরিবেশ-প্রকৃতি রক্ষায় বাসা-বাড়ি, প্রতিষ্ঠান, রাস্তা, বাজার-ঘাটে বৃক্ষরোপন করা প্রয়োজন।