মাত্র ২০ টাকা লাভ নিয়ে শুরু আজ লাখ টাকার সফল জার্সি ব্যবসা

ব্যবসা

নিজস্ব প্রতিবেদক: ব্যবসার বড় পুঁজি বা আকাশচুম্বী বিনিয়োগ নয়, বরং অদম্য ইচ্ছা, সঠিক পরিকল্পনা আর সততা থাকলে যে শূন্য থেকে বড় উদ্যোক্তা হওয়া যায়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইবান্ধার এক তরুণ উদ্যোক্তা। প্রথম জার্সি বিক্রিতে মাত্র ২০ টাকা লাভ দিয়ে যে ব্যবসা শুরু হয়েছিল, আজ তা লাখ টাকার সফল প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে মানসম্মত জার্সি ও স্পোর্টসওয়্যার সরবরাহের মাধ্যমে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭ সালে বন্ধু সাকিবের সাথে মিলে মূলত শখের বসেই ১০ পিস জার্সি সংগ্রহের মধ্য দিয়ে এই ব্যবসার ভাবনা শুরু হয়। কারখানা থেকে ১০ পিস কম পাওয়ার শর্ত থাকায় ফেসবুকের মাধ্যমে অর্ডার নেওয়া শুরু করেন তারা। প্রথমদিকে বগুড়া থেকে পণ্য সংগ্রহ করলেও পরবর্তীতে ঢাকা থেকে সরাসরি কম দামে সেরা কোয়ালিটির জার্সি সংগ্রহ করে গাইবান্ধার বাজারে আনেন। তৎকালীন জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট ও সরকারি বিভিন্ন দপ্তরের জার্সি তৈরির অর্ডার সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তিনি ব্যাপক আস্থা অর্জন করেন। বর্তমানে গাইবান্ধা শহরের ভেতরে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি, পছন্দ বা সাইজে সমস্যা হলে রিটার্ন নেওয়ার সুবিধা এবং সাশ্রয়ী বাজেটে প্রিমিয়াম কোয়ালিটির প্লেয়ার ও ফ্যান এডিশন জার্সি সরবরাহ করা হচ্ছে। গ্রাহকদের সুবিধার্থে বর্তমানে ডাকবাংলো ও ফায়ার সার্ভিসের নিকটবর্তী ওয়াল্টন-এলজি শোরুমের বিপরীতে নির্দিষ্ট আউটলেট বা শোরুমও চালু করা হয়েছে। স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের আর যেন চড়া দামে বাইরে থেকে জার্সি কিনতে না হয়, সেই লক্ষ্য নিয়ে সামনের দিনে ব্যবসাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন এই সফল তরুণ।

তরুণদের এমন স্বাবলম্বী হওয়ার উদ্যোগ গ্রামীণ ও শহরভিত্তিক যুবসমাজে এক নতুন কর্মসংস্থান ও অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে দিচ্ছে।