ঢেঁকি ছাঁটা লাল চালের জাদুতে রোগমুক্তির অনন্য দৃষ্টান্ত
ব্যবসা
নিজস্ব প্রতিবেদক: আধুনিক অটোরাইস মিলের চাকচিক্যময় ও পুষ্টিহীন চালের ভিড়ে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য ‘ঢেঁকি ছাঁটা লাল চাল’ আজ বহু মানুষের জীবনে বয়ে এনেছে সুস্বাস্থ্য ও স্বস্তি। ডায়াবেটিসসহ নানা জটিল রোগ থেকে মুক্তি দিয়ে শতভাগ ভেজালমুক্ত ও পুষ্টিকর চাল উৎপাদনের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে গাইবান্ধার তরুণ উদ্যোক্তা তাক লাগিয়ে দিয়েছেন। তার উৎপাদিত এই লাল চাল খেয়ে বহু মানুষ ডায়াবেটিসের মতো রোগ থেকেও সুস্থতা লাভ করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, চাকরি ছেড়ে সম্পূর্ণ নিজের উদ্যোগে মাত্র ৬০০ টাকা পুঁজি নিয়ে এই ব্যবসার যাত্রা শুরু করেছিলেন তিনি। প্রথমদিকে পরিবার ও আশপাশের মানুষের নানা বাধা থাকলেও স্ত্রীর অটল সমর্থনে তিনি পিছু হটেনি। বর্তমানে গাইবান্ধার যমুনা ও ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরের উর্বর পলিমাটিতে উৎপাদিত সার ও কীটনাশকমুক্ত ‘গাঞ্জিয়া’ ধান সংগ্রহ করে তা প্রথাগত ঢেঁকিতে প্রক্রিয়াজাত করা হয়। বাজারে প্রচলিত অটোরাইস মিলের চালে পুষ্টিগুণ ও ফাইবার নষ্ট হয়ে গেলেও, ঢেঁকি ছাঁটা এই চালে ৮০ থেকে ৮৫ শতাংশ ফাইবার, মিনারেল, প্রোটিন ও ভিটামিন বি কমপ্লেক্স পুরোপুরি অটুট থাকে। চালের পুষ্টিগুণ ও রোগ নিরাময় ক্ষমতার কারণে দেশজুড়ে এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। বর্তমানে অনলাইন ও অফলাইনের মাধ্যমে সারা দেশে এই চাল সরবরাহ করা হচ্ছে এবং খামারে স্থানীয় ১০-১২ জন শ্রমিকের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। গাইবান্ধা শহরের পুলিশ লাইন থেকে মাত্র দেড় কিলোমিটার পূর্ব দিকে বয়ালি খেয়াঘাট সংলগ্ন এলাকায় এই প্রজেক্ট গড়ে উঠেছে। রোগমুক্ত ও সুস্থ জাতি গঠনে ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় এই প্রকল্প ছড়িয়ে দেওয়ার সুদূরপ্রসারী স্বপ্ন দেখছেন এই সফল উদ্যোক্তা।
ভেজাল ও রাসায়নিকযুক্ত খাবারের যুগে গ্রামীণ ঐতিহ্যকে কাজে লাগিয়ে মানুষের স্বাস্থ্য সুরক্ষার এমন উদ্যোগ সমাজে এক অনন্য সুস্থ ধারার সূচনা করেছে।