এক গলায় ৫০টি প্রাণীর আওয়াজ

শিল্পী

নিজস্ব প্রতিবেদক: শীতের ভোরে পাখির ডাক কিংবা গভীর অরণ্যের সিংহের গর্জন—সবই যেন জীবন্ত হয়ে ওঠে এক শিল্পীর কণ্ঠে। তিনি প্রায় ৫০টিরও বেশি পশুপাখি এবং যান্ত্রিক শব্দের হুবহু অনুকরণ করতে পারেন, যা শ্রোতাদের মুগ্ধ করে। এই অসামান্য প্রতিভার অধিকারী শিল্পী দীর্ঘদিনের সাধনায় আয়ত্ত করেছেন বিরল ‘হরবলা’ শিল্প।

নিজের শৈশবের কথা স্মরণ করে শিল্পী বলেন, "গাছের ডালে বসা কোকিলের সাথে সুর মিলিয়ে প্রথমে ডাকতে শুরু করি। এরপর ধীরে ধীরে কাক, মুরগি, শিয়ালসহ নানা প্রাণীর শব্দ নকল করা রপ্ত করেছি।" বর্তমানে তিনি মানবশিশু, বৃদ্ধার কণ্ঠস্বর কিংবা মুক্তিযুদ্ধের সময়কার অস্ত্রের শব্দের মতো জটিল আওয়াজও নিখুঁতভাবে উপস্থাপন করতে সক্ষম।

বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানে অংশ নেওয়া এই শিল্পী জানান, হরবলা শিল্পটি আজ অনেকটা কোণঠাসা। নতুন প্রজন্মের কাছে এই বিনোদনকে তুলে ধরতে এবং শিল্পীদের টিকে থাকতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন। গণমাধ্যমগুলো এগিয়ে এলে এই শিল্পী সত্তার বিকাশ ঘটবে এবং নতুন হরবলা শিল্পী সৃষ্টি হবে বলে তিনি মনে করেন,,।

মঞ্চে মাইক হাতে নিলেই শ্রোতাদের প্রাণবন্ত করতালিতে ভরে ওঠে সভাস্থল। এই শিল্পী চান তার এই প্রতিভা আরও ছড়িয়ে দিতে এবং দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে।