শখের বসে মাছ পালন এখন মাসে আয় হাজার হাজার টাকা
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: শখ থেকে পেশা—এই মন্ত্রকে পুঁজি করেই গাইবান্ধায় গড়ে উঠেছে এক অনন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘রকবালি’। উদ্যোক্তা নিজে মাছ ও পাখি পালনের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সৌখিন মানুষের চাহিদা মেটাচ্ছেন। দুই দশক আগে মাত্র দুটি মাছ দিয়ে শুরু করা সেই শখ আজ একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
উদ্যোক্তা জানান, চাকরির পাশাপাশি সবসময় নিজের মতো কিছু করার স্বপ্ন ছিল তার। এখন তার প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির রঙিন মাছের পাশাপাশি বাজরিকা ও ককাটেল পাখির সংগ্রহ রয়েছে। তিনি বলেন, "মাছ বা যেকোনো প্রাণী লালন-পালনের ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন। শুরুতে কিছু মাছ মারা গেলেও রোগ নির্ণয় ও পরিচর্যার কৌশলগুলো শিখে নিয়েছি, যা এখন ব্যবসার মূল ভিত্তি।"
বর্তমানে তার দোকানে মাছ ও পাখির পাশাপাশি একুরিয়ামের সরঞ্জাম, খাবার, ফিল্টার এবং ঘর সাজানোর বিভিন্ন শোপিস পাওয়া যায়। তার এই উদ্যোগ স্থানীয়ভাবে বেশ সাড়া ফেলেছে। তিনি মনে করেন, সঠিক পরিকল্পনা ও সততা থাকলে যেকোনো ছোট উদ্যোগ থেকেই বড় স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। তার অর্জিত মুনাফা বর্তমানে পরিবার নিয়ে সাবলীলভাবে চলতে সহায়ক ভূমিকা রাখছে,।
গাইবান্ধার মতো জায়গায় এমন ব্যবসার প্রসারে স্থানীয়দের আগ্রহ বাড়ছে, যা নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।
