মানুষের নয় মোটরসাইকেলের বিউটি পার্লার
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: মানুষের রূপচর্চার জন্য বিউটি পার্লার থাকলেও মোটরসাইকেলের জন্য এমন পার্লার বিরল। গাইবান্ধার মো. মেহেদী হাসান এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সাড়া ফেলেছেন। তার ‘নজিপুর পেন্টিং অ্যান্ড মোটরসাইকেল বিউটি পার্লার’-এ পুরোনো বা নষ্ট হয়ে যাওয়া বাইকগুলো নতুনের মতো রূপ ফিরে পাচ্ছে,।
উদ্যোক্তা মেহেদী জানান, প্রায় ১২ বছর আগে তিনি এই কাজ শেখেন এবং গাইবান্ধায় প্রথম এমন গ্যারেজ চালু করেন। তিনি বাইকের ভাঙা অংশ মেরামত করে সিঙ্গাপুরি ক্যাঙ্গারু কালার ব্যবহার করে এমন ফিনিশিং দেন যে, অনেক সময় গ্রাহকরা তাদের নিজেদের বাইকই চিনতে পারেন না,। একটি মোটরসাইকেল পুরোপুরি নতুনের মতো তৈরি করতে প্রায় ৬ দিনের প্রয়োজন হয়।
বর্তমানে রংপুরসহ সাতটি থানার মোটরসাইকেল মালিকরা তার ওপর আস্থা রেখেছেন। মেহেদী বলেন, মোটরসাইকেল ব্যবহারের একটি অংশ, তাই এর যত্ন প্রয়োজন। সাশ্রয়ী মূল্যে পুরোনো বাইককে নতুনের রূপ দেওয়ার লক্ষ্যেই তার এই উদ্যোগ,।
সাফল্যের ধারায় থাকা এই উদ্যোক্তা বর্তমানে নিজের ব্যবসার পরিধি বাড়াচ্ছেন এবং আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে মোটরসাইকেল মডিফিকেশনের স্বপ্ন দেখছেন। আগ্রহী গ্রাহকরা গাইবান্ধা সদর শাপলা মোড় এলাকায় তার এই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন
