ডালা ভরে সুস্বাদু বিফ কাচ্চি ও মুরগির রোস্ট
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: প্রিয়জনদের বিশেষ দিন উদযাপন কিংবা ঘরোয়া দাওয়াতে খাবার আয়োজনের ঝামেলা কমাতে ব্যতিক্রমী ও আকর্ষণীয় ‘ডালা প্যাকেজ’ নিয়ে গাইবান্ধায় ব্যাপক সাড়া ফেলেছেন এক উদ্যোমী উদ্যোক্তা। সাশ্রয়ী মূল্যে ভরপুর পরিমাণ গরুর মাংস, সুস্বাদু তেহেরি এবং আস্ত মুরগির রোস্টে সাজানো এই বিশেষ ডালা খাবারপ্রেমীদের মাঝে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। নিজের রন্ধনশৈলী ও পরিচ্ছন্ন সেবা দিয়ে তিনি গ্রামীণ নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্যের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, উদ্যোক্তার এই বিশেষ বিফ কাচ্চি ও তেহেরি ডালায় ৪ থেকে ৫ জনের পর্যাপ্ত খাবার থাকে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬০০ টাকা। সাধারণ হোটেলের চেয়ে দ্বিগুণ সাইজের মাংস এবং জনপ্রতি ৯ থেকে ১০ পিস মাংস ও সমপরিমাণ সুগন্ধি রাইস এতে পরিবেশন করা হয়। শুধু কাচ্চি ডালাই নয়, বরং এর বাইরেও বাংলা ঐতিহ্যবাহী খাবার, ভাত-ভর্তা, ফাস্টফুড ও চাইনিজ আইটেমসহ প্রায় ৯৫টির বেশি পদের খাবার গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্ডারের পর ফ্রেশ রান্না করে হোম ডেলিভারি দেওয়া হয়। এর আগে প্রথম সাক্ষাত্কালে মাসিক আয় ২১ হাজার টাকার কাছাকাছি থাকলেও বর্তমানে মানুষের আস্থার কারণে তার মাসিক আয় বেড়ে ৩৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, জন্মদিন কিংবা প্রিয়জনকে সুস্বাদু খাবার উপহার দেওয়ার জন্য এলাকার অনেকেই এখন তার পেজে নিয়মিত অর্ডার করে থাকেন। আগ্রহীরা যেকোনো প্রয়োজনে ০১৯১৪-৪৮৮৪৪৯ নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খাবার অর্ডার করতে পারবেন।
স্বাদের ভিন্নতা, পরিচ্ছন্নতা ও গ্রাহক সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে গড়ে ওঠা এই হোমমেড ফুড ব্যবসা স্থানীয় তরুণ নারী উদ্যোক্তাদের জন্য এক দারুণ অনুপ্রেরণা হয়ে উঠেছে।