গাইবান্ধায় বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ডিলারকে জরিমানা

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করার দায়ে গাইবান্ধায় 'মেসার্স রুহুল ট্রেডার্স' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গাইবান্ধায় বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ডিলারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করার দায়ে গাইবান্ধায় 'মেসার্স রুহুল ট্রেডার্স' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার (৫ এপ্রিল) বিকেলে শুনানি শেষে এ জরিমানা করেন অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

অভিযোগসূত্রে জানা যায়, গত ১ এপ্রিল শহরের জেলা স্টেডিয়াম সংলগ্ন 'মেসার্স রুহুল ট্রেডার্স' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কেনেন রওশন হাবিব একজন সংবাদকর্মী। পরে ওইদিনই এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার (৫ এপ্রিল) বিকেলে দু'পক্ষ ছাড়াও জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা কার্যালয়ে শুনানির আয়োজন করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় মেসার্স রুহুল ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় 'মেসার্স রুহুল ট্রেডার্স'র স্বত্বাধিকারী রুহুল আমিন বাবুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি সম্পূর্ণ অবৈধ। ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।