ফুলছড়ির থানাপাড়া স্কুলের শিক্ষার্থীদের আমের চারা উপহার
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ জন শিক্ষার্থীর মাঝে উন্নতজাতের আমের চারা বিতরণ করা হয়েছে।
ফুলছড়ি প্রতিবেদক :
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ জন শিক্ষার্থীর মাঝে উন্নতজাতের আমের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি শাহ আলম যাদুর ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুমুল ইসলাম, থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহ আলম যাদু, প্রধান শিক্ষক মাহবুবা আকতার, ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর হোসেন, সাংবাদিক বিমল কুমার সরকার, শাকিল আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ সময় বিদ্যালয়ের সভাপতি শাহ আলম যাদু বলেন, শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে এসব চারা রোপণ ও পরিচর্যা করলে একদিকে যেমন পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে ভবিষ্যতে তারা ফলও পাবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের গাছের চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।
