ঘরের ভেতরেই সবুজ স্বর্গ ইনডোর প্লান্ট ও এডেনিয়ামের সাজে শখের বাগান

কৃষি

নিজস্ব প্রতিবেদক: শহরের যান্ত্রিক জীবনে একটুখানি সবুজের ছোঁয়া পেতে ঘরের কোণে ইনডোর প্লান্টের জনপ্রিয়তা বাড়ছে। ঘর সাজাতে এবং মানসিক প্রশান্তি পেতে অনেকেই এখন বাড়িতে গড়ে তুলছেন ছোটখাটো বাগান। এই চাহিদা পূরণ করতে গাইবান্ধার ‘হামিদ স্যানিটারি সংলগ্ন শাপলামিল’ নার্সারি নিয়ে এসেছে দেশি-বিদেশি নানা প্রজাতির ইনডোর গাছের বিশাল সংগ্রহ।

নার্সারি কর্তৃপক্ষ জানায়, ব্ল্যাক কার্ডিনাল, রিং অফ ফায়ার গোল্ড, রেড এগলোনিমার মতো গাছগুলো অন্দরসজ্জায় অনন্য। তবে ইনডোর প্লান্টের যত্নে সচেতন হওয়া জরুরি। মাটি তৈরির ক্ষেত্রে কোকোপিট, বালু ও জৈব সারের সঠিক মিশ্রণ এবং পানি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়। তাদের তথ্যমতে, ইনডোর প্লান্টের দাম মূলত জাতের ওপর নির্ভর করে ৪৫০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত হতে পারে,।

ইনডোর প্লান্টের পাশাপাশি নার্সারিটিতে রয়েছে মরুভূমির গোলাপখ্যাত ‘এডেনিয়াম’। অক্টোপাসের মতো শিকড় আকৃতির এসব গাছ বনসাইয়ের জন্য দারুণ উপযোগী। গ্রীষ্ব ও বর্ষাকালে ফুলে ফুলে ভরে ওঠা এই এডেনিয়াম গাছ ১০০ থেকে ৭০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ছাদবাগানিদের কাছে এই গাছগুলো অত্যন্ত আকর্ষণীয়,।

যারা গাছপ্রেমী এবং ঘরের কোণে প্রকৃতির ছোঁয়া রাখতে চান, তাদের জন্য এই নার্সারিটি এক দারুণ গন্তব্য। অনলাইনেও এখান থেকে গাছ সংগ্রহ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।