শীতে জিপি মার্কেটের জমজমাট ব্যবসা

ব্যবসা

নিজস্ব প্রতিবেদক: শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত—সব শ্রেণীর মানুষের কাছেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গাইবান্ধার ‘জিপি মার্কেট’। একসময় ‘গাউন পট্টি’ বা ‘গাউন মার্কেট’ নামে পরিচিত এই স্থানটি বর্তমানে শীতবস্ত্রের সুলভ মূল্যের বাজারের জন্য বেশ পরিচিত।

ব্যবসায়ীরা জানান, শীতের এই তিন মাসের জন্য তারা প্রস্তুতি নেন এবং গাইডের মাধ্যমে পণ্য সংগ্রহ করেন। অনেক সময় গাইডের পণ্য মানসম্মত না হওয়ার ঝুঁকি থাকলেও অল্প লাভে পণ্য বিক্রি করায় ক্রেতাদের ভিড় সবসময়ই থাকে। বিক্রেতাদের ভাষ্যমতে, "আমরা খুচরা বিক্রিতে বেশি জোর দিই। অল্প লাভে বেশি পণ্য বিক্রি করাই আমাদের কৌশল,।"

মার্কেটের ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, শীতের তীব্রতা বাড়লে প্রতিদিন ২০ হাজার টাকা পর্যন্ত কেনাবেচা হয়। সব মিলিয়ে পুরো শীত মৌসুমে এই মার্কেটে শীতবস্ত্রের বাজার প্রায় এক কোটি টাকা ছাড়িয়ে যায়,।

সাশ্রয়ী মূল্যে ভালো মানের শীতবস্ত্র পাওয়ায় ক্রেতারাও বেশ সন্তুষ্ট। স্টিল থেকে শুরু করে জ্যাকেট, মাফলার—শীতের সব প্রয়োজনীয় সামগ্রী মিলছে এক ছাদের নিচে, যা স্থানীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে।