পলাশবাড়ীতে পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত, আহত ৩
গাইবান্ধার পলাশবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তিনজন যুবক আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক যুবককে আটক করেছে পুলিশ।
পলাশবাড়ী প্রতিবেদক :
গাইবান্ধার পলাশবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তিনজন যুবক আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গাইবান্ধা জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) (সি সার্কেল) এবিএম রশিদুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল থেকে পাম্পটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রোল নিচ্ছিলেন বাইকারেরা। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানো নিয়ে রেজওয়ান (২৭) নামে এক যুবকের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়।
এবিএম রশিদুল বারী আরও জানান, এক পর্যায়ে রেজওয়ানের ছুরিকাঘাতে কাওসার (২৫), আরিফ (২৩) ও সিহাব (২২) নামে তিন যুবক আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করিয়ে দেন। এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে আটক করেছে পুলিশ।