জুয়েলারি ব্যবসায় তাক লাগালেন অদম্য যুবক

ব্যবসা

নিজস্ব প্রতিবেদক: জীবনের লড়াইয়ে যারা হার না মানেন, সফলতা একদিন তাদের দরজায় কড়া নাড়ে—এরই এক বাস্তব প্রমাণ রাখলেন গাইবান্ধার এক পরিশ্রমী তরুণ। একসময় অন্যের দোকানে মাত্র ৫ হাজার টাকা বেতনের কর্মচারী হিসেবে কাজ করা এই মানুষটি অভাব, অনটন ও নানা অপমান সহ্য করেও আজ স্বাবলম্বী এক সফল ব্যবসায়ী। নিজ মেধা, ধৈর্য ও কঠোর পরিশ্রমে গড়ে তোলা জুয়েলারি ব্যবসার সুবাদে বর্তমানে তিনি মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় করছেন।

শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না। পড়াশোনার পাশাপাশি অন্যের দোকানে কাজ করতে গিয়ে মালিকের দুর্ব্যবহার এবং পেটে ক্ষুধা নিয়ে খালি পেটে দিন কাটানোর মতো বহু কষ্টের স্মৃতি রয়েছে তার জীবনে। কিন্তু হাল না ছেড়ে নিজের জমানো কিছু টাকা দিয়ে পাইকারি ব্যবসার পরিকল্পনা করেন তিনি। মহাজনের কাছ থেকে উপাদান এনে নিজেই পণ্য তৈরি এবং বিভিন্ন মেলায় বা এলাকায় ঘুরে বিক্রি করার মাধ্যমে তার ব্যবসায় মোড় নেয়। বর্তমানে গাইবান্ধা শহরের সালিমা সুপার মার্কেটে তার নিজস্ব দোকান রয়েছে, যেখান থেকে শাড়িব্যাল, ব্রাইডাল সেট, জার্মান সিলভারের গহনা ও বিভিন্ন ধরনের চুরি দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে সরবরাহ করা হয়।

কঠিন সংগ্রাম পেরিয়ে শূন্য থেকে শিখরে পৌঁছানোর এই গল্প উত্তরবঙ্গের তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা ও সাহসের প্রতীক।