৫০০ টাকার পণ্য মাত্র ১৫০ টাকায়
ব্যবসা
নিজস্ব প্রতিবেদক: বাজারে যেখানে নামিদামি ব্র্যান্ডের গৃহস্থালি পরিষ্কারক পণ্যের চড়া দামে সাধারণ মানুষের পকেট কাটে, ঠিক সেখানে মাত্র ১৫০ টাকায় প্রিমিয়াম মানের টাঙ্কি ক্লিনার, ডিশ ক্লিনার ও টয়লেট ক্লিনার সরবরাহ করে গ্রামীণ বাজারে বিপ্লব ঘটিয়েছেন এক তরুণ উদ্যোক্তা। উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত অঞ্চলে শিল্পের আলো জ্বালিয়ে শুধু কম দামে মানসম্মত পণ্য তৈরিই নয়, বরং স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, ব্যবসা শুরু করার সময় ঢাকায় গিয়ে সঠিক সোর্স বা মাধ্যমের সন্ধান করতে গিয়ে প্রতারণার শিকার হয়ে অর্থ হারিয়েছিলেন এই উদ্যোক্তা। তবে প্রতিকূলতা ও হতাষ্টাকে জয় করে প্রায় সাড়ে ৫ থেকে ৬ লাখ টাকা পুঁজি নিয়ে তিনি নিজ এলাকায় গড়ে তোলেন এই উৎপাদন কারখানা। বাজারে যে ওয়াটার ট্যাংক ক্লিনার বা অন্যান্য ক্লিনারের দাম ৫ শোনা থেকে ছয়শো টাকা, তা মাত্র ১৫০ টাকায় ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন তিনি। বর্তমানে তার কারখানায় টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, হ্যান্ড ওয়াশ, গ্লাস ক্লিনার ও ডিশ ক্লিনারসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য তৈরি হচ্ছে। ব্যক্তিগতভাবে চাকরি করে শুধু নিজের ভাগ্য পরিবর্তনের কথা না ভেবে, ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে তিনি এলাকার প্রায় নয়জন কর্মীর নিয়মিত কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছেন। লাভ বা ব্যক্তিগত উপার্জনের চেয়ে সাধারণ মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য পৌঁছে দেওয়া এবং মানুষের কর্মসংস্থান তৈরি করাই তার মূল লক্ষ্য।
উত্তরবঙ্গের মতো প্রান্তিক জনপদে তরুণদের উদ্যোক্তা হওয়ার প্রেরণা জুগিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার এই সাহসী উদ্যোগ সব মহলে প্রশংসিত হচ্ছে।