ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে সর্বস্ব হারিয়ে দিশাহারা লড়াকু তরুণের পরিবার
মানবতা
নিজস্ব প্রতিবেদক: মানুষের জীবনে একটিমাত্র দুর্ঘটনা কীভাবে মুহূর্তের মধ্যে সব আনন্দ কেড়ে নিতে পারে, তার এক মর্মান্তিক ও হৃদয়বিদারক উদাহরণ গাইবান্ধা অঞ্চলের এই তরুণের জীবনকাহিনি। সামান্য একটি আঘাত ও চড় থেকে মাথায় রক্ত জমাট বেঁধে ব্রেন টিউমার, এবং পরবর্তীতে চিকিৎসা করাতে গিয়ে সহায়-সম্পত্তি হারিয়ে আজ সর্বস্বান্ত এক পরিবার। পড়াশোনা ও ভবিষ্যতের সমস্ত সম্ভাবনা পেছনে ফেলে এই তরুণ এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, অতীতে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা এই তরুণ আকস্মিক এক শারীরিক আঘাতের শিকার হন। মাথায় রক্ত জমাট বেঁধে ব্রেন টিউমার ধরা পড়ার পর থেকে শুরু হয় তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। বগুড়া ও দেশের বিভিন্ন হাসপাতালে দফায় দফায় অপারেশন ও চিকিৎসায় এ পর্যন্ত প্রায় ২০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। পরিবারের একমাত্র সম্বল পৈতৃক জমিজমা ও বসতভিটা বিক্রি করে এই চিকিৎসা খরচ মেটানো হলেও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। অপারেশনের পর চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি এখন আর আগের মতো স্পষ্ট দেখতে পান না। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ভারতে নেওয়ার পরামর্শ দিলেও যার খরচ প্রায় ৪০ লক্ষ টাকা, যা এই হতদরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা কল্পনাতীত। সন্তানের এই মানবেতর জীবন এবং পরিবারের এই সর্বনাশা পতন দেখে বয়স্ক বাবা প্রতিদিন রাতে নিঃশব্দে চোখের জল ফেলেন। নিজের পায়ে দাঁড়িয়ে বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন একদিন তরুণটির চোখে ছিল, তা আজ চিকিৎসার অভাবে হারিয়ে যেতে বসেছে।
অভাব, রোগব্যাধি আর চরম নিদারুণ কষ্টে জর্জরিত এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবতাবাদী হৃদয়ের মানুষদের এগিয়ে আসার জোরালো আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।