ট্রাকের চাকা উঠলেও ভাঙবে না জীবন রক্ষাকারী সার্টিফাইড হেলমেট

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: পুলিশের জরিমানা থেকে বাঁচতে বা কেবল লোকদেখানোর জন্য নামমাত্র হেলমেট পরিধানের প্রবণতা প্রায়ই চালকদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। অথচ একটি মানসম্মত ও সার্টিফাইড হেলমেট হতে পারে আকস্মিক দুর্ঘটনায় জীবন রক্ষাকারী সবচেয়ে বড় ঢাল। বাইকারদের সর্বোচ্চ নিরাপত্তা ও জীবন সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে উন্নতমানের সার্টিফাইড হেলমেট ও বাইক রাইডিং এক্সেসরিজ নিয়ে ব্যতিক্রমী ব্যবসা শুরু করেছেন এক উদ্যোক্তা।

খোঁজ নিয়ে জানা যায়, বাজারে সচরাচর প্রচলিত অনেক কমদামী হেলমেট দুর্ঘটনার সময় মাথায় ঢুকে মারাত্মক বিপদ ডেকে আনে। এই আশঙ্কা দূর করতে তার দোকানে রয়েছে আইএসআই (ISI) ও ডট (DOT) সার্টিফিকেশন প্রাপ্ত ফুল ফেস, হাফ ফেস এবং হাই-স্পিড রেসিং হেলমেট। এমনকি ড্রপ টেস্ট বা অতিরিক্ত চাপে বা ট্রাকে পিষ্ট হলেও সহজে না ভাঙার মতো মজবুত প্লাস্টিক ও শক্তিশালী প্যাডিংযুক্ত এসব হেলমেট চালকের মাথা সম্পূর্ণ নিরাপদ রাখে। ১৪০০ টাকা থেকে শুরু করে সাড়ে ৭ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দাম ও ব্র্যান্ডের হেলমেটের পাশাপাশি বাইকের ব্রেকিং সিস্টেম উন্নত করার জন্য ৩২০ এমএম সিএনডি ডিস্ক, আরসিবি ব্রেক ক্যালিপার, ফগ লাইট এবং ইঞ্জিন প্লাগ কয়েলের মতো বিভিন্ন পারফরম্যান্স পার্টস পাওয়া যায় এখানে। রাইডারদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে ‘হিউম্যান গিয়ার’ নামের এই প্রতিষ্ঠানে বাইক ও বাইকারের প্রয়োজনীয় সব প্রিমিয়াম গিয়ার এক ছাদের নিচে নিয়ে আসা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এবং মানসম্মত সেফটি গিয়ারের সঠিক ব্যবহার ছড়িয়ে দিতে এমন উদ্যোগ বাইকারদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করছে।