ঢেঁকি ছাঁটা খাঁটি লাল চাল তৈরি করে তাক লাগালেন নারী উদ্যোক্তা

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: আধুনিক মিলের পলিশ করা চালের যুগে পুষ্টিগুণ হারিয়ে যখন মানুষ নানা জটিল রোগে আক্রান্ত, ঠিক সেই সময়ে পুষ্টিগুণে ভরপুর ঐতিহ্যবাহী ‘ঢেঁকি ছাঁটা লাল চাল’ পুনরায় ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিয়েছেন এক উদ্যোমী নারী। প্রাচীন বাংলার ঐতিহ্যকে আধুনিকতার ছোঁয়ায় টিকিয়ে রেখে সম্পূর্ণ ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে লাল চাল প্রস্তুত করে গাইবান্ধায় ব্যাপক প্রশংস কুড়িয়েছেন এই উদ্যোক্তা।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান যান্ত্রিক যুগে ধান ভাঙানোর জন্য অটো রাইসমিলের আধিক্য থাকলেও মানবদেহের জন্য অত্যন্ত উপকারী ঢেঁকি ছাঁটা চালের কদর দিন দিন বেড়েই চলেছে। এই কার্যক্রমে প্রথমে উৎকৃষ্ট মানের ধান সংগ্রহ করে রোদে ভালোভাবে শুকানো হয়। এরপর বিশেষ মেকানিক্যাল ঢেঁকির সাহায্যে সেই ধান ভাঙিয়ে লাল চালের খোসা ছাড়ানো হয়। প্রক্রিয়াজাতকরণের প্রতিটি পর্যায়ে গ্রামীণ নারীরা নিপুণহাতে কুলা দিয়ে ঝেড়ে তুষ ও ময়লা পরিষ্কার করেন, যাতে চালের প্রাকৃতিক পুষ্টিগুণ পুরোপুরি অটুট থাকে। উদ্যোক্তা খালেদা আক্তার রুমা নিজ তত্ত্বাবধানে এই চাল পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশে প্যাকেটজাত করে ক্রেতাদের নিকট সরবরাহ করছেন। সাধারণ চালের তুলনায় ঢেঁকি ছাঁটা লাল চালে ফাইবার, ভিটামিন ও খনিজের পরিমাণ অনেক বেশি থাকায় ডায়াবেটিস ও স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এর চাহিদা রয়েছে। গাইবান্ধা ডিসি অফিসের বিপরীতে অবস্থিত এই প্রতিষ্ঠানে লাল চালের পাশাপাশি খাঁটি মধু ও বিভিন্ন ঘরোয়া পণ্যও পাওয়া যায়। আগ্রহীরা ০১৮২২২৪৪৩০৩ নম্বরে যোগাযোগ করে এই স্বাস্থ্যসম্মত চাল সংগ্রহ করতে পারেন।

স্বাস্থ্যের জন্য উপকারী প্রাচীন এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং গ্রামীণ নারীদের কর্মসংস্থান তৈরিতে এমন উদ্যোগ সমাজ ও অর্থনীতিতে এক দারুণ ইতিবাচক প্রভাব ফেলছে।