১৬০০ টাকায় ভরপুর গরুর মাংস ও আস্ত মুরগির রোস্ট

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: পারিবারিক উদযাপন, বিশেষ আয়োজন কিংবা প্রিয়জনকে ভিন্নধর্মী উপহার দেওয়ার ক্ষেত্রে এখন নতুন মাত্রা যোগ করেছে নান্দনিক খাবারের ডালা। গাইবান্ধায় রান্নার প্রতি ভালোবাসা ও অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সাড়া ফেলেছেন এক নারী উদ্যোক্তা। সাশ্রয়ী মূল্যে ভরপুর মাংস ও খাবারের পরিমাণে ছাড় না দেওয়ায় স্থানীয় ফুড প্রেমীদের মাঝে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে তার এই উদ্যোগ।

খোঁজ নিয়ে জানা যায়, বিফ কাচ্চি বা বিফ তেহারির সাথে আস্ত মুরগির রোস্ট ও ডিমের সমাহারে সাজানো তার খাবারের ডালাগুলো এখন গাইবান্ধায় বেশ আলোচিত। মাত্র ১৬০০ টাকার একটি প্যাকেজে চারজনের জন্য নির্ধারিত খাবার থাকলেও মাংস ও রাইসের পরিমাণ এতটাই ভরপুর থাকে যে চারজনের জায়গায় পাঁচজনও অনায়াসে খেতে পারেন। এছাড়া চারজন, ছয়জন, সাতজন থেকে আটজন পর্যন্ত বিভিন্ন সাইজের ডালা পাওয়া যায়। সাধারণ হোটেলের খাবারের তুলনায় মাংসের পিসের সাইজ প্রায় দ্বিগুণ হওয়ায় এবং জনপ্রতি প্রায় ৯ থেকে ১০ পিস মাংস থাকায় ক্রেতারা বাড়তি তৃপ্তি পাচ্ছেন। প্রি-অর্ডারের ভিত্তিতে রান্না করে ডেলিভারি দেওয়া এই উদ্যোক্তার পেজে ৮ থেকে ১০ ধরনের ডালার পাশাপাশি ভাত-ভর্তা, ফাস্টফুড ও চাইনিজসহ ৯৫টির বেশি ভিন্নধর্মী আইটেমও প্রস্তুত করা হয়। গাইবান্ধায় সচরাচর এ ধরনের ডালা না পাওয়ায় উপকরণ সংগ্রহ এবং র‍্যাপিং ও প্যাকিংয়ের খরচ তুলনামূলক বেশি পড়ে। ফলে প্রতিটি ডালা থেকে সর্বোচ্চ ৩৫০ টাকার মতো সীমিত লাভ রেখেই মান ধরে রাখার চেষ্টা করেন তিনি। গুণগত মান ও খাবারের স্বাদ বজায় রাখায় প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ হাজার টাকার পার্সেল ডেলিভারি দিচ্ছেন এবং বর্তমানে তার মাসিক আয় ৩৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে। বিশেষ কোনো অনুষ্ঠান বা প্রিয়জনকে চমকে দিতে চাইলে 019148849 নম্বরে যোগাযোগ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ২৪ ঘণ্টা অর্ডার নেওয়ার ব্যবস্থা রয়েছে।

সৃজনশীলতা, পরিশ্রম ও খাবারের মানের সমন্বয়ে ঘরে বসেই স্বাবলম্বী হওয়ার এই পথচলা গাইবান্ধার তরুণ ও গৃহিণীদের কাছে এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছে।