মাত্র দুই গাছ থেকে কোটি টাকার স্বপ্ন

কৃষি

নিজস্ব প্রতিবেদক: “বাংলাদেশে কি কখনো মিষ্টি আঙ্গুর ফলে?”—সাধারণ মানুষের এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে উত্তর জনপদের মাটিতে মিষ্টি আঙ্গুর চাষে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন এক উদ্যোমী ব্যক্তি। শখের বশে মাত্র দুটি চারা দিয়ে শুরু করা সেই যাত্রা আজ একটি বাণিজ্যিক রূপ নিয়েছে। আঙ্গুর ফলানোর পাশাপাশি বিভিন্ন উন্নত জাতের চারা উৎপাদন ও বিক্রি করে গ্রামীণ কৃষিতে নতুন এক সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন তিনি।

উদ্যোক্তা জানান, ২০২৪ সালে শখ করে দুটি চারা রোপণ করার পর যখন আশানুরূপ ফলন আসে এবং টেষ্টে তা বাজারজাতকরণের উপযোগী ও মিষ্টি প্রমাণিত হয়, তখন থেকেই তিনি বাণিজ্যিকভাবে চাষের কথা চিন্তা করেন। বর্তমানে তার বাগানে বাইকনুর, ডিক্সন, ভ্যালেস ও লোডাসসহ ৩০টিরও বেশি জাতের আঙ্গুর গাছ রয়েছে। জানুয়ারি মাসের শেষের দিকে ডাল ছাঁটাই (পুনিং) এবং গোবর, ভার্মি কম্পোস্ট ও মাটির সঠিক মিশ্রণে পলিশেডে চারা তৈরি করা হয়। সঠিক পরিচর্যা ও নিয়মিত বালাইনাশক ব্যবহারের মাধ্যমে তিনি প্রায় ১৩০০ থেকে ১৪০০ চারা প্রস্তুত করেছেন। সম্প্রতি শুধু চার দিনেই তিনি প্রায় ৭০ হাজার টাকার চারা বিক্রি করেছেন। শুরুর দিকে এলাকার মানুষ বাংলাদেশের আঙ্গুরের মিষ্টি নিয়ে সন্দেহ প্রকাশ করলেও, বাগান থেকে পাকা মিষ্টি আঙ্গুর খেয়ে তারা এখন তার কাছ থেকে নিয়মিত চারা সংগ্রহ করছেন। শৌখিন চাষিদের উদ্দেশ্যে তিনি বাড়ির আঙিনায় বা ছাদে কম চারা দিয়ে এই চাষ শুরু করার পরামর্শ দিয়েছেন।

বিদেশি ফলের ওপর নির্ভরতা কমিয়ে এবং দেশের মাটিতেই সুস্বাদু আঙ্গুর ফলিয়ে এই উদ্যোক্তা প্রমাণ করেছেন যে সঠিক মেধা ও পরিশ্রমে অসম্ভবকেও সম্ভব করা যায়।