খাঁটি সরিষার তেলের খোঁজে কেন বাড়ছে এই তেলের চাহিদা
ব্যবসা
নিজস্ব প্রতিবেদক: রান্নায় সয়াবিন তেলের স্বাস্থ্যঝুঁকি এড়াতে মানুষ যখন নিরাপদ ও পুষ্টিকর বিকল্পের সন্ধানে ব্যস্ত, ঠিক তখনই খাঁটি দেশি সরিষার তেল দিয়ে বাজারে বিপ্লব ঘটিয়েছেন এক উদ্যোমী উদ্যোক্তা। চরের উর্বর ভূমি থেকে সংগৃহীত ছোট দানার খাঁটি সরিষা থেকে উৎপাদিত এই তেল তার অনন্য গুণগত মান ও ঝাঁজের কারণে ক্রেতাদের মন জয় করে দেশের সীমানা পেরিয়ে ৬৪ জেলাই পৌঁছে যাওয়ার গৌরব অর্জন করেছে।
উদ্যোক্তা জানান, বাজারে প্রচলিত অনেক তেলে কৃত্রিম ঝাঁজ বা কেমিক্যাল ব্যবহার করা হলেও তাদের তেলে কোনো ধরনের কেমিক্যাল বা ভেজাল মেশানো হয় না। নানি-দাদির আমলের খাঁটি রান্নার স্বাদ ও ঘ্রাণ ফিরিয়ে আনতে চর থেকে সরাসরি দেশি ছোট দানার সরিষা সংগ্রহ করা হয়। আধুনিক মেশিনের উচ্চ তাপমাত্রার পরিবর্তে কোল্ড প্রেস পদ্ধতিতে তেল ভাঙানো হয়, যা তেলের পুষ্টিগুণ ও প্রাকৃতিক সুবাস অক্ষুণ্ণ রাখে। এছাড়া বোতলের ওজন বাদ দিয়ে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে নিখুঁত মাপে তেল বিক্রি করায় ক্রেতাদের শতভাগ আস্থা অর্জিত হয়েছে। একবার যারা এই মিলের তেল ব্যবহার করেন, তারা অন্য তেল ছেড়ে নিয়মিত এই খাঁটি সরিষার তেলের ক্রেতা হয়ে ওঠেন। অনেকে আবার সারা বছরের জন্য পাইকারিভাবে ৪০ থেকে ৫০ লিটার তেল সংরক্ষণ করেন। সরিষার দাম মন প্রতি বেড়ে ৩,৩০০ থেকে ৩,৫০০ টাকায় পৌঁছানোর পরেও গুণগত মানে বিন্দুমাত্র ছাড় না দিয়ে তারা গ্রাহকদের হাতে খাঁটি তেল তুলে দিচ্ছেন।
সয়াবিনের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্যকে রক্ষা করতে এবং দেশীয় কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে এই খাঁটি সরিষার তেলের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে।