চার লাখ টাকার লোকসান আর মানুষের উপহাস সয়ে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর গল্প
জীবনযুদ্ধ
নিজস্ব প্রতিবেদক: ব্যবসা মানেই লাভ-লোকসানের ঝুঁকি। কিন্তু শুরুর দিকে বড় অঙ্কের লোকসান আর চারপাশের মানুষের কটূক্তি একজন তরুণ উদ্যোক্তাকে কতটা মানসিকভাবে ভেঙে ফেলতে পারে, তার এক বাস্তব উদাহরণ গাইবান্ধার এই তরুণ। সমস্ত বাধা ও ৪-৫ লাখ টাকার লোকসান পেছনে ফেলে তিনি এখন নতুন উদ্যমে শহরের বুকে গড়ে তুলেছেন ‘লাপিনো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’,,।
উদ্যোক্তা জানান, নিজের এলাকায় কিছু করার তাগিদ থেকে তিনি প্রথমে হাসপাতালের পাশে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেছিলেন,। কিন্তু ভুল জায়গা নির্বাচন, পর্যাপ্ত প্রচারের অভাব এবং কাঙ্ক্ষিত বিক্রি না থাকায় কাঁচামাল নষ্ট হতে শুরু করে,। কর্মচারীদের বেতন পরিশোধ ও ব্যবসার খরচ মেটাতে গিয়ে কয়েক মাসের ব্যবধানে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার লোকসান গুনতে হয় তাকে,।
ব্যবসা বন্ধের উপক্রম হলে চারপাশের মানুষের উপহাস ও টিটকারি তাকে মানসিকভাবে একেবারে ভেঙে ফেলেছিল,। তবে এই দুর্দিনে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন তার বন্ধুরা। কর্মচারী সংকটের সময় বন্ধুরা নিজেরা রেস্টুরেন্টে কাজ করে তাকে সাহস ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন।
আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তিনি এবার চারজন অংশীদার মিলে গাইবান্ধা শহরের ভেতরে নতুন পরিসরে ব্যবসা শুরু করেছেন,। তাদের নতুন প্রতিষ্ঠান ‘লাপিনো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ সি ফুড, গ্রিল নান, মাটন লেগ স্যুপ, তাওয়া চিকেন ও তান্দুরি চিকেনের মতো সুস্বাদু ও ব্যতিক্রমী খাবার যুক্ত করা হয়েছে, যা এই অঞ্চলে বেশ ইউনিক। সবার সহযোগিতায় ভবিষ্যতে ব্যবসাটিকে আরও অনেক দূর এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন এই তরুণ।
ঠিকানা: সার্কুলার রোড, নিউ মার্কেটের আগে (রমেশ ঘোষের মিষ্টির দোকান পার হয়ে পশ্চিম পাশে), শাহ মার্কেট (দ্বিতীয় তলা), গাইবান্ধা। ফেসবুক পেজ: Lapino।
