৩ লাখ টাকার চিকিৎসায় ধুঁকছে হৃদরোগে আক্রান্ত শিশু

জীবনযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: চোখে আলো নেই, পরনে চরম দারিদ্র্যের ছাপ—তবুও অন্ধ বাবা প্রতিদিন শহরের অলিগলিতে হেঁটে বেড়ান যদি একটু আহার জোটে। কিন্তু নিজের অন্ধত্ব ও পেটের ক্ষুধার কষ্ট ছাপিয়ে আজ তার বুকের ভেতর রক্তক্ষরণ ঘটাচ্ছে তার একমাত্র অবুঝ সন্তানের মরণব্যাধি হৃদরোগ। অর্থাভাবে অপারেশন করাতে না পেরে চোখের সামনে তিলে তিলে সন্তানকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখার চেয়ে বড় যন্ত্রণা একজন পিতার জন্য আর কী হতে পারে!

খোঁজ নিয়ে জানা যায়, দৃষ্টিপ্রতিবন্ধী এই পিতার পক্ষে সংসার চালানোই যখন প্রতিনিয়ত এক কঠিন সংগ্রাম, ঠিক সেই মুহূর্তে তার সন্তানের হৃদপিণ্ডে ছিদ্র (হার্ট ফোটো) ধরা পড়ার খবরটি তাদের মাথায় বাজ পড়ার মতো আঘাত হেনেছে। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে ঢাকাসহ বিভিন্ন স্থানে নেওয়ার পর ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিশুটির জীবন বাঁচাতে অবিলম্বে অপারেশন প্রয়োজন, যার খরচ প্রায় ৩ লক্ষ টাকা। দিনমজুরি বা ভিক্ষা করে যাঁদের এক বেলার ভাত জোটে না, তাঁদের পক্ষে এই বিশাল অংকের টাকা আকাশ কুসুম কল্পনার সমান। অর্থাভাবে চিকিৎসা বন্ধ থাকায় শিশুটি রাতে যন্ত্রণায় ঘুমাতে পারে না, আর রাতের অন্ধকারে বালিশ জড়িয়ে নীরবে চোখের জল ফেলেন অসহায় মা। অনেক দিন এমনও গেছে যে ঝড়-বৃষ্টির কারণে বাবা বাইরে যেতে পারেননি, ফলে ঘরে চুলাও জ্বলেনি, না খেয়ে থাকতে হয়েছে পুরো পরিবারকে। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের একটুখানি সহযোগিতাই পারে এই অন্ধ বাবার কোল আলো করে থাকা শিশুটির বুক থেকে মৃত্যুর শঙ্কা দূর করতে।

অসহায় এই পরিবারের আর্তনাদ আজ প্রতিটি সংবেদনশীল মানুষের বিবেকে কড়া নাড়ছে। সমাজের একটু সহানুভূতি ও সাহায্যই পারে একটি মুমূর্ষু শিশুর নতুন জীবন ফিরিয়ে দিতে।