সাদুল্লাপুরে প্রেমের সম্পর্ক না মানায় প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পরিবার থেকে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় অভিমানে বিষপান করেছে প্রেমিকা-প্রেমিকা। এতে প্রেমিকা মীম আকতারের (১৯) মৃত্যু হয়েছে। অন্যদিকে প্রেমিক মোরসালীন হাসান পরশকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাদুল্লাপুরে প্রেমের সম্পর্ক না মানায় প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু

সাদুল্লাপুর প্রতিবেদক :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পরিবার থেকে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় অভিমানে বিষপান করেছে প্রেমিকা-প্রেমিকা। এতে প্রেমিকা মীম আকতারের (১৯) মৃত্যু হয়েছে। অন্যদিকে প্রেমিক মোরসালীন হাসান পরশকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম। এর আগে, এদিন সকালে উপজেলার জয়েনপুর গ্রামে একসঙ্গে এ বিষপানের ঘটনা ঘটে।

মৃত মীম আক্তার জয়েনপুর গ্রামের শফিউল ইসলামের মেয়ে এবং প্রেমিক পরশ একই গ্রামের হামিদ মিয়ার ছেলে। তারা একে অপরের প্রতিবেশী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোরসালীন হাসান পরশ ও মীম আক্তারের মধ্য প্রেমের সম্পর্ক ছিল। তবে মেয়েটির অন্যত্র বিয়ে হয়। সম্প্রতি মীম বাবার বাড়িতে বেড়াতে এলে পরশের সঙ্গে যোগাযোগ হয়। পরে উভয়েই পরিবারকে জানান- তারা বিয়ে করতে চান। কিন্তু কারো পরিবারই রাজি না হওয়ায় অভিমানে পরশ ও মীম আজ রবিবার সকালে একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। টের পেয়ে স্বজনরা তাদেরকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকা মীম আক্তারের মৃত্যু হয়। এছাড়া প্রেমিক পরশের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সাদুল্লাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, 'মীম আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।'