কমছে স্বর্ণের দাম

স্বর্ণের দাম

কমছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক | অনলাইন ডেস্ক

বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। ইরানের ওপর ডোনাল্ড ট্রাম্পের হামলা আরও তীব্র করার ঘোষণার পর মার্কিন ডলার এবং জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হলেও কমতে শুরু করেছে স্বর্ণের দাম। বেসরকারী টেলিভিশন চ্যানেল সময় টিভির এক প্রতিবেদনে বিশ্ব বাজারের এই সাম্প্রতিক চিত্র উঠে এসেছে।

স্বর্ণ ও রুপার বাজার পরিস্থিতি ইরান ইস্যুতে উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ ৪,০৬৭ ডলারে নেমে এসেছে। তবে বিশ্ব বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম সামগ্রিকভাবে ৬.৭৯ শতাংশ বেড়েছে। একইভাবে রুপার দামও কিছুটা কমতির দিকে। প্রতি আউন্স রুপার দাম বর্তমানে প্রায় ৭৩ ডলারে দাঁড়িয়েছে, তবে সপ্তাহিক হিসেবে এর দাম বেড়েছে ৪.৮৯ শতাংশ।

প্লাটিনাম ও সিলিকনের দরদাম স্বর্ণ-রুপার পাশাপাশি প্লাটিনামের দামও কমেছে ৩.৩৩ শতাংশ। প্রতি আউন্স প্লাটিনাম এখন ১,৯৮৩ ডলারে বিক্রি হচ্ছে। যদিও সপ্তাহিক ব্যবধানে এর দাম ৬.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, চাহিদার তুলনায় জোগান বেশি থাকায় সিলিকনের দাম ০.১৮ শতাংশ কমে প্রতি টন ১,২০৩ ডলারে নেমেছে। সপ্তাহিক হিসেবে সিলিকনের দাম কমেছে ৩.২১ শতাংশ।

ডলার ও জ্বালানি তেলের প্রভাব বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কায় নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় এর মান ঊর্ধ্বমুখী হয়েছে। একই সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্ব অর্থনীতির অন্যান্য খাতেও এর প্রভাব অনুভূত হচ্ছে। মূলত ট্রাম্পের কড়া হুঁশিয়ারি এবং সামরিক পদক্ষেপের সম্ভাবনা বিশ্ব বাজারে এই অস্থিরতা তৈরি করেছে।