চুল পড়ার সমস্যায় আশির্বাদ ‘অরজিন হেয়ার অয়েল’
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: চুলের নানা সমস্যা যেমন—অতিরিক্ত চুল পড়া, খুশকি কিংবা রুক্ষতা দূর করতে আধুনিক প্রসাধনীর ভিড়ে মানুষ এখন ঝুঁকছে প্রাকৃতিক উপাদানের দিকে। আর এই চাহিদাকে কাজে লাগিয়ে ভেষজ উপাদানের মিশ্রণে সম্পূর্ণ খাঁটি ‘অরজিন হেয়ার অয়েল’ তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন গাইবান্ধার এক মেধাবী ছাত্রী ও নারী উদ্যোক্তা।
অনার্স ও ফাজিল পড়ুয়া এই তরুণী মাত্র দুই-আড়াই হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন তার এই ভেষজ তেল তৈরির যাত্রা। হরিতকী, বয়রা, আমলকী, জবা ফুল, তুলসি ও কারিপাতাসহ বেশ কিছু প্রাকৃতিক উপাদান কোনো প্রকার জাল না দিয়ে টানা ২৪ ঘণ্টা রোদে শুকিয়ে নিখুঁত প্রক্রিয়ায় এই তেল প্রস্তুত করা হয়। তার তৈরি এই তেলের গুণগত মানের কারণে স্থানীয় গণ্ডি পেরিয়ে এখন ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডারের জোয়ার বইছে। পড়াশোনার পাশাপাশি নিজের এই উদ্যোগের মাধ্যমে তিনি যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, তেমনি ভেষজ পণ্যের এক নির্ভরযোগ্য নাম হয়ে উঠছেন।
চুল সংক্রান্ত যেকোনো সমস্যায় শতভাগ কার্যকারিতার নিশ্চয়তা নিয়ে তৈরি এই অর্গানিক তেল ভবিষ্যৎ দিনে দেশের সীমানা ছাড়িয়ে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে—এমনটাই প্রত্যাশা এই অদম্য নারী উদ্যোক্তার।