চাকরি হারিয়ে দিশেহারা আনোয়ারা হোসেনের ভাগ্য বদল
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: জীবনযুদ্ধের কঠিন বাস্তবতায় পড়ে চাকরি হারানোর পর দিশেহারা হয়ে পড়েছিলেন গাইবান্ধার মোহাম্মদ আনোয়ার হোসেন। কিন্তু হার না মানা মানসিকতা আর ককশিটের ওপর সৃজনশীল কাজ করে আজ তিনি স্বাবলম্বী। গাইবান্ধার আসাদুজ্জামান মার্কেটে এখন তার কাজের ব্যাপক পরিচিতি তৈরি হয়েছে,।
উদ্যোক্তা আনোয়ার হোসেন জানান, দারিদ্র্যের কষাঘাতে নবম শ্রেণির পর পড়াশোনা বন্ধ হয়ে যায়। জীবিকার টানে ঢাকা এসে মুদি দোকান ও ড্রাইভিংয়ের কাজ করলেও পায়ে বিষ ফোড়ার কারণে চাকরি হারান তিনি,। পরবর্তীতে শাহবাগের একটি ফুলের দোকানে ককশিটের কাজের সাথে পরিচয় হয় এবং ধীরে ধীরে দক্ষ হয়ে ওঠেন। কোনো প্রকার ড্রয়িং ছাড়াই শুধু এন্টি কাটার ব্যবহার করে তিনি অত্যন্ত নিখুঁতভাবে ককশিটের কাজ করতে পারেন, যা গ্রাহকদের মুগ্ধ করে,।
বর্তমানে তিনি বিভিন্ন গায়ে হলুদ, পূজা মণ্ডপ, বার্থডে পার্টি ও কমিউনিটি সেন্টারের স্টেজ ডেকোরেশনের কাজ করছেন। ১৬ ডিসেম্বর বা পহেলা বৈশাখের মতো উৎসবের দিনে বর্ণমালা ও লোগো তৈরির কাজে তার ব্যস্ততা বেড়ে যায়। তার আয়ের উৎস নিয়ে তিনি জানান, কাজের চাহিদা ভেদে মাসে গড়ে ১৫ থেকে ৩০ হাজার টাকা আয় হয়।
আনোয়ার হোসেনের এই সাফল্য প্রমাণ করে যে, যথাযথ উদ্যোগ ও শ্রম থাকলে প্রতিকূলতা জয় করে ঘুরে দাঁড়ানো সম্ভব। তিনি ভবিষ্যতে এই ব্যবসাকে আরও সম্প্রসারণ করার স্বপ্ন দেখেন।
