গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় ১১ দলের গণমিছিল
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। শনিবার (২ মে) বিকেল ৪টার দিকে শহরের পৌরপার্ক থেকে গণমিছিলটি বের করা হয়।
নিজস্ব প্রতিবেদক :
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। শনিবার (২ মে) বিকেল ৪টার দিকে শহরের পৌরপার্ক থেকে গণমিছিলটি বের করা হয়।
এর আগে শহীদ মিনার চত্বরে জেলা জামায়াতের সেক্রেটারী জহুরুল হক সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার, পৌর জামায়াতের আমীর ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, জামায়াত নেতা আবু তালেব মাস্টার, জেলা শিবিরের সাবেক সভাপতি ওবায়দুল হক, ফেরদাউস সরকার রুম্মান, জেলা শিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভি, বাংলাদেশ খেলাফত মসলিসের উপজেলা সভাপতি মুফতি ইদ্রিস আলী, ছাত্রশক্তির সিনিয়র যুগ্নআহবায়ক শরিফুল ইসলাম, সহিহ আহমেদ ছোটন, এনসিপির যুগ্ম আহবায়ক মুফতি মুহিব্বুল্লাহ মোত্তালিব, খেলাফত মজলিসের জেলা সহকারি সেক্রেটারি জাহিদুল ইসলাম, এনসিপির জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক কাজল রেখা পিংকি, এলডিপির শরিফুল ইসলাম-সহ অন্যরা। সমাবেশে বক্তারা অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে পদক্ষেপ গ্রহনের আহবান জানান।
পরে শহীদ মিনার থেকে গণমিছিল বের করা হয়। নেতাকর্মীরা মিছিল নিয়ে ডিবি রোড শহরের বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে গণমিছিল শেষ করেন।



