খাদ্যে রঙ ব্যবহার, গাইবান্ধায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জরিমানা

খাদ্যে রঙ ব্যবহার, গাইবান্ধায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: 

বেকারী খাদ্য পণ্যে অনুমতিবিহীন রঙ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন করায় গাইবান্ধায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।

গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপদ খাদ্য ভোক্তা অধিকার যৌথ ভাবে গাইবান্ধা বিসিক শিল্প নগরীতে অভিযান পরিচালনা করেন। এসময় তারা সুপার টেস্টি বেকারিতে অননুমোদিত রঙ ফ্লেভার ব্যবহার করতে দেখেন। তিনি বলেন, এসব রঙ ও ফ্লেভার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সুপার টেস্টি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি প্যাকেটজাত করার অপরাধে আকি মুড়ি ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।