সাঘাটায় বাড়ির উঠানে গাছে ঝুলছিল যুবকের মরদেহ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির উঠানে গাছে ঝুলন্ত অবস্থায় আবু হানিফ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গাছাবাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাঘাটায় বাড়ির উঠানে গাছে ঝুলছিল যুবকের মরদেহ

সাঘাটা প্রতিবেদক :

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির উঠানে গাছে ঝুলন্ত অবস্থায় আবু হানিফ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গাছাবাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আবু হানিফ ওই গ্রামের আব্দুস ছালামের ছেলে।

পুলিশ জানায়, সোমবার ভোরে বাড়ির উঠানে গাছে ঝুলন্ত অবস্থায় আবু হানিফের মরদেহ দেখতে পায় স্বজনরা।  খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসীর দাবি, আবু হানিফ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।