অনলাইন প্রতারকদের ভিড়ে সততার সাথে ব্যবসা করে তাক লাগালেন তরুণ উদ্যোক্তা

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: লেখাপড়া কিংবা দৈনন্দিন অনলাইন কাজের জন্য একটি ল্যাপটপ বর্তমান যুগে অপরিহার্য হলেও অনেকের পক্ষেই উচ্চমূল্যের ডিভাইস কেনা সম্ভব হয় না। শিক্ষার্থী ও নিম্নবিত্ত মানুষের হাতের নাগালে তথ্যপ্রযুক্তি পৌঁছে দিতে মাত্র ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকায় সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ সরবরাহ করে গ্রামীণ জনপদে ব্যাপক সাড়া ফেলেছেন এক তরুণ উদ্যোক্তা। তবে অনলাইন প্রতারকদের দৌরাত্ম্যের মাঝে সততা ও স্বচ্ছতা বজায় রেখে ব্যবসা টিকিয়ে রাখার এই লড়াই সত্যিই অনুকরণীয়।

খোঁজ নিয়ে জানা যায়, অত্যন্ত সীমিত পুঁজি এবং মাত্র দুই-তিনটি ল্যাপটপ নিয়ে এই ব্যবসার যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে তার প্রতিষ্ঠানে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার বিভিন্ন ব্র্যান্ডের (যেমন- ডুয়েল কোর, ক্রোমবুক, এলিট বুক, এইচপি, লেনোভো ইত্যাদি) ল্যাপটপ ও কম্পিউটার সামগ্রী রয়েছে। ঢাকা থেকে সংগ্রহ করা এসব ল্যাপটপের কোনো ছোটখাটো ত্রুটি (যেমন কিবোর্ড বা ব্যাটারির সমস্যা) থাকলে তা ক্রেতাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। ‘কম লাভ, বেশি বিক্রি’ এই নীতিতে কাজ করায় প্রতিটি ল্যাপটপ বিক্রি করে মাত্র ৫০০ থেকে ৮০০ টাকা লাভ রাখেন তিনি। শিক্ষার্থীদের জন্য ৬ হাজার টাকার এই ল্যাপটপগুলো মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট), অনলাইন ক্লাস ও ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য অত্যন্ত উপযোগী। তবে বর্তমান সময়ে অনলাইনে কিছু প্রতারক চক্রের কারণে কাস্টমারদের মধ্যে আস্থার সংকট তৈরি হয় এবং ডেলিভারি চার্জ বা অগ্রিম টাকা পাঠাতে অনেকেই ভয় পান। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এবং ভিডিও কলের মাধ্যমে সরাসরি পণ্য দেখিয়ে ক্রেতাদের আস্থা অর্জন করে আসছেন। বছরের কিছু মাস ব্যবসা কিছুটা ধীরগতির হলেও অন্য সময়ে বিক্রি ভালো থাকায় মাসভেদে ২০ থেকে ৫০ হাজার টাকা বা তার বেশি আয় হয়। এছাড়া অন্য জায়গায় যেখানে ল্যাপটপ বা কম্পিউটার মেরামতে বড় অংকের টাকা খরচ হয়, সেখানে তিনি নামমাত্র খরচে (২-৩ হাজার টাকায়) সাশ্রয়ী মূল্যে সার্ভিসিং সেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

চাকরির পেছনে অন্ধের মতো না ছুটে সততা, সাশ্রয়ী মূল্য এবং স্বচ্ছতা বজায় রেখে তরুণদের জন্য এমন তথ্যপ্রযুক্তিভিত্তিক কুটিরশিল্প ও ব্যবসার উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।