সাধারণ বাজারের চেয়ে ২৫%-৩০% কম দামে নিত্যপণ্য
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের পকেটে স্বস্তি ফেরাতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন এক উদীয়মান তরুণ উদ্যোক্তা। মধ্যস্বত্বভোগী ও ডিলারদের সিন্ডিকেট ভেঙে সরাসরি কোম্পানি থেকে মানসম্মত পণ্য সংগ্রহ করে বাজারের তুলনায় ২৫ থেকে ৩০ শতাংশ কম দামে প্যাকেজ আকারে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন তিনি। স্বল্প ও নিম্ন আয়ের মানুষের জন্য এটি এক বিশাল স্বস্তির খবর হয়ে এসেছে।
খোঁজ নিয়ে জানা যায়, মাত্র ৫ হাজার টাকা পুঁজি নিয়ে ২০২২ সালে এই ব্যবসায়ের যাত্রা শুরু হয়েছিল। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন একক পণ্য নিয়ে কাজ করলেও সাধারণ মানুষের বাজার খরচের হিমশিম অবস্থার কথা চিন্তা করে পরবর্তীতে সাশ্রয়ী প্যাকেজ পদ্ধতি চালু করা হয়। বর্তমানে তাদের দুটি প্রধান প্যাকেজে ৮২২ টাকার নিত্যপণ্য মাত্র ৬৩০ টাকায় (১৯২ টাকা সাশ্রয়) এবং ৯৫৬ টাকার পণ্য মাত্র ৬৯০ টাকায় (২৬৬ টাকা সাশ্রয়) সরবরাহ করা হচ্ছে। প্যাকেজে সয়াবিন তেল, লবণ, আটা, চিনি, মসুর ডাল, সাবান, সরিষা তেল ও টুথপেস্টের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ দিক হলো, ক্রেতাদের কোনো অগ্রিম টাকা দিতে হয় না; পণ্য হাতে পেয়ে মান যাচাই করার পরেই তারা মূল্য পরিশোধ করেন। ওয়েবসাইটভিত্তিক এই প্ল্যাটফর্মের মাধ্যমে গাইবান্ধা জেলার ১৭০০-এর অধিক গ্রাহক নিয়মিত সেবা নিচ্ছেন। বিশেষ করে প্রবাসীদের পরিবার এবং কর্মব্যস্ত চাকরিজীবীরা মাত্র ৫০ টাকা ডেলিভারি চার্জে ঘরে বসে বাজার পেয়ে যাওয়ায় দারুণ উপকৃত হচ্ছেন। কোম্পানি থেকে সরাসরি পণ্য কেনার কারণে অতিরিক্ত খরচ কমে যাওয়ায় সেই সুফল সরাসরি ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে তরুণ উদ্যোক্তার এমন জনকল্যাণমুখী ও সাশ্রয়ী ব্যবসা মডেল গ্রামীণ অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় এক দারুণ ইতিবাচক পরিবর্তন আনছে।