নলডাঙ্গা স্টেশনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন

নলডাঙ্গা স্টেশনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নলডাঙ্গা স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা স্টেশনে পৌঁছালে হঠাৎ করেই ওই বৃদ্ধ ট্রেনে কাটা পড়েন।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানানখবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।