সুন্দরগঞ্জে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর খেয়াঘাট এলাকায় তিস্তা নদীতে গোসল করতে নেমে রেজাউল করিম (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
সুন্দরগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর খেয়াঘাট এলাকায় তিস্তা নদীতে গোসল করতে নেমে রেজাউল করিম (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি ওই এলাকার আতোয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল রবিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে নদীতে গোসল করতে নামেন রেজাউল। এরপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডুবুরি দল দিয়ে উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো খোঁজ পায়নি।
সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আল আমিন বলেন, ‘আজ দুপুর ২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে সন্ধান না পেয়ে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শত শত মানুষ নদী পারে ভিড় জমাচ্ছে।’



