ফুলছড়ির থানাপাড়া স্কুলের সভাপতি হলেন শাহ আলম যাদু

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান থানাপাড়া আদর্শ (পূর্বনাম- নাপিতের হাট) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ আলম যাদু।

ফুলছড়ির থানাপাড়া স্কুলের সভাপতি হলেন শাহ আলম যাদু
ফুলছড়ির থানাপাড়া স্কুলের সভাপতি হলেন শাহ আলম যাদু
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান থানাপাড়া আদর্শ (পূর্বনাম- নাপিতের হাট) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ আলম যাদু।
রবিবার (১৯ জুলাই) বিকেলে বিদ্যালয়ের অফিসকক্ষে নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের এক আলোচনা সভা দাতা সদস্য আলমগীর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা আকতার, ম্যানেজিং কমিটির সদস্য, সাইদুর রহমান প্রধান, রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, ফিরোজ কবিরসহ অন্যান্য সদস্যরা।
সভায় সাইদুর রহমানের প্রস্তাবনায় সর্বসম্মতিক্রমে শাহ আলম যাদুকে সভাপতি নির্বাচিত করা হয়। সহ-সভাপতি হিসেবে ফিরোজ কবিরকে নির্বাচিত করা হয়। 
উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি শাহ আলম যাদু দীর্ঘদিন থেকে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা করে আসছেন। বর্তমানে তিনি ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নব নির্বাচিত সভাপতি শাহ আলম যাদু বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, সকল অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে তাদের সহযোগিতা কামনা করেছেন। সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় শিক্ষানুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।