উত্তরবঙ্গের একমাত্র চার তারকা রিসোর্ট এসকেএসএসআইএন

বিনোদন

নিজস্ব প্রতিবেদক: শহরের ব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি নিয়ে যারা প্রশান্তির খোঁজ করছেন, তাদের জন্য উত্তরবঙ্গের গাইবান্ধায় গড়ে উঠেছে এক স্বপ্নপুরী। গাইবান্ধা শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে রাধাকৃষ্ণপুরে অবস্থিত এসকেএসএসআইএন (SKSINN) রিসোর্ট এখন ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম আকর্ষণ। ১৯.২ একর জায়গা জুড়ে বিস্তৃত এই রিসোর্টটি উত্তরবঙ্গের একমাত্র চার তারকা রিসোর্ট হিসেবে স্বীকৃত।

প্রকৃতির নিবিড় সান্নিধ্য পেতে চাইলে এই রিসোর্টটির বিকল্প নেই। এখানে ১৫০-এরও বেশি প্রজাতির গাছ ও প্রাকৃতিক পরিবেশ পাখিদের জন্য এক চমৎকার অভয়ারণ্যে পরিণত হয়েছে। ভোরে পাখির কিচিরমিচির শব্দ আর সন্ধ্যায় বাউল গানের আসর অতিথিদের মুগ্ধ করে। রিসোর্টটির সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার পলাশ জানান, পর্যটকদের সব ধরনের আধুনিক সুবিধা নিশ্চিত করতে এখানে ওয়াটার ভিলা, উন্নত জিম, স্টিম বাথ, সোনা, সুইমিং পুল এবং মাল্টিকুইজন রেস্টুরেন্ট রাখা হয়েছে।

পারিবারিক ভ্রমণ হোক বা করপোরেট প্রোগ্রামস বার জন্যই এখানে উপযুক্ত ব্যবস্থা রয়েছে। বিশেষ করে লেকের উপরে অবস্থিত ভিলাগুলো অতিথিদের কাছে চাহিদার শীর্ষে থাকে। যারা প্রকৃতির মাঝে সময় কাটাতে চান এবং একটু রাজকীয় আতিথেয়তা উপভোগ করতে চান, তাদের জন্য গাইবান্ধার এই রিসোর্টটি হতে পারে সেরা গন্তব্য।