মাত্র ৬ হাজার টাকায় মানসম্মত আইপিএস
ব্যবসা
নিজস্ব প্রতিবেদক: লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এক তরুণ উদ্যোক্তা। চড়া দামের বাজারে মাত্র ৬ হাজার টাকা থেকে শুরু করে সাশ্রয়ী মূল্যে ভালো মানের আইপিএস (IPS) তৈরি ও বিক্রি করে গাইবান্ধায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নাগালের মধ্যে মানসম্মত বিদ্যুৎ ব্যাকআপ পৌঁছে দেওয়াই তার এই উদ্যোগের মূল লক্ষ্য।
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান বাজারে বিভিন্ন ব্র্যান্ডের আইপিএসের চড়া দামের কারণে সাধারণ মানুষের জন্য তা কেনা কঠিন হয়ে পড়ে। সেই কথা মাথায় রেখে এই উদ্যোক্তা মাত্র ৬ হাজার টাকায় ৬৫০ ভিএ (প্রায় ৪৭ এর অধিক ওয়াট লোড ক্ষমতাসম্পন্ন) আইপিএস তৈরি করছেন, যা দিয়ে ছোট পরিবারের দুটি সিলিং ফ্যান, চার-পাঁচটি লাইট, টেলিভিশন ও ওয়াইফাই রাউটার অনায়াসেই চালানো যায়। এছাড়া গ্রাহকদের চাহিদা অনুযায়ী ৮০০ ভিএ, ১০০০ ভিএ থেকে শুরু করে বড় আকারের আইপিএসও তৈরি করে দেওয়া হয়। পণ্যের টেকসই মান নিশ্চিত করতে লুমিনাস কোয়ালিটির বডি, বড় ট্রান্সফর্মার, ডিএসপি ফোর স্টেপের বোর্ড এবং উন্নতমানের মসফেট ব্যবহার করা হয়। ঢাকার পাটুয়াটুলি ও গুলিস্তানের মতো নির্ভরযোগ্য পাইকারি পয়েন্ট থেকে কাঁচামাল সংগ্রহ করে প্রায় তিন ঘণ্টার পরিশ্রমে একটি পূর্ণাঙ্গ আইপিএস প্রস্তুত করা হয়। পড়ালেখার ক্ষেত্র ভিন্ন হলেও কারিগরি কাজের প্রতি প্রবল আগ্রহ ও নিজ প্রচেষ্টায় তিনি এই দক্ষতা অর্জন করেছেন। সামান্য লাভে সাধারণ মানুষের কষ্ট লাঘব করার মানসিকতা নিয়ে ব্যবসা পরিচালনা করায় ক্রেতাদের কাছ থেকেও মিলছে শতভাগ সন্তুষ্টি ও ইতিবাচক সাড়া।
তীব্র গরমে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এই তরুণ উদ্যোক্তার উদ্ভাবনী ও জনবান্ধব উদ্যোগ গ্রামীণ জনপদে এক দারুণ অর্থনৈতিক ও সামাজিক স্বস্তির দৃষ্টান্ত স্থাপন করেছে।