সবাই বলে এটা টাকার মেশিন
উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক: শ্রমিক হিসেবে জীবন শুরু করে রাজমিস্ত্রি ও রডমিস্ত্রির ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক সংগ্রামী তরুণ আজ অভিনব প্রযুক্তির ব্যবসায় গড়ে তুলেছেন সফলতার নতুন অধ্যায়। গাইবান্ধার বুকে সম্পূর্ণ নতুন প্রযুক্তির অটো-ম্যানুয়াল আখের রসের মেশিন নিয়ে এসে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। চারদিকে যখন সবাই একে ‘টাকার মেশিন’ বলে অভিহিত করছে, তখন এর পেছনে লুকিয়ে রয়েছে এক অদম্য লড়াইয়ের দীর্ঘ ইতিহাস।
খোঁজ নিয়ে জানা যায়, ছোটবেলা থেকেই চরম দারিদ্র্যের সাথে লড়াই করে বড় হয়েছেন তিনি। পরিবারের অভাব ঘোচাতে কাঠমিস্ত্রি ও রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহতও হয়েছেন। চাকরির জন্য এক লাখ টাকা ঘুষ চাওয়ায় তা দিতে না পেরে হতাশ না হয়ে নিজের জমানো ২০ হাজার, কিস্তির ৫০ হাজার এবং ধার করা ৩০ হাজার টাকা মিলিয়ে মাত্র ১ লাখ টাকা পুঁজি নিয়ে এই ব্যবসায় নামেন। বাজারে প্রচলিত ম্যানুয়াল মেশিনের চেয়ে তার এই আধুনিক মেশিনের কার্যপদ্ধতি সম্পূর্ণ আলাদা। এতে বারবার হাত দিয়ে ছোবড়া বা আখের চাবুক সরাতে হয় না, বরং স্বয়ংক্রিয় ছাকনির মাধ্যমে নিখুঁত ও পরিষ্কার রস সরাসরি গ্লাসে চলে আসে। গরমের সিজনে প্রতিদিন প্রতি গ্লাস রস মাত্র ২০ টাকায় বিক্রি করে বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি। কাজের প্রতি শতভাগ নিষ্ঠা ও সততা রেখে কোনো কাজকেই ছোট না ভেবে সামনে এগিয়ে যাওয়ার এই গল্প স্থানীয় যুবসমাজের জন্য এক দারুণ অনুপ্রেরণা।
অভাব, শারীরিক আঘাত আর প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মেধা ও পরিশ্রমে ঘুড়ে দাঁড়ানোর এই গল্প প্রমাণ করে—দৃঢ় ইচ্ছা থাকলে শূন্য থেকেও সফলতার শিখরে পৌঁছানো সম্ভব।