১০ হাজার থেকে ৫ লাখ টাকা! শৌখিন পাখি ও কবুতর চাষে যুবকের অবিশ্বাস্য সাফল্য
কবুতর
নিজস্ব প্রতিবেদক: শুরুটা হয়েছিল মাত্র ১০ হাজার টাকার কিছু দামি কবুতর ও পাখি কেনার মধ্য দিয়ে
শৌখিন ও বিদেশি পাখি এবং কবুতর বাণিজ্যিকভাবে পালন করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইবান্ধা ট্রাফিক মোড়ের ‘বার্ডস গ্যালারি’ (পাখির দোকান)-এর এই মালিক
শখ থেকে বাণিজ্য প্রসারের গল্প
উদ্যোক্তা জানান, প্রথমে তিনি শখের বশেই বাড়িতে কবুতর ও পাখি লালন-পালন শুরু করেছিলেন
তার দোকানে থাকা বিদেশি পাখির জাত ও বর্তমান বাজারদরের কিছু বিবরণ তিনি তুলে ধরেন:
-
ককাটেল (Cockatiel): এই পাখির বিভিন্ন প্রজাতি ও আকর্ষণীয় রঙের ওপর দাম নির্ভর করে। সর্বনিম্ন ৩,০০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হয়
। -
লাভ বার্ড (Lovebird): লাল মাথার ফিশার লাভ বার্ডসহ বিভিন্ন রঙের লাভ বার্ড রয়েছে। প্রজাতিভেদে এগুলো ৩,০০০, ৪,০০০ থেকে ৫,০০০ টাকা জোড়া বিক্রি হয়
। -
হাউস পিজন (House Pigeon): একসময় এই জাতের কবুতরের অনেক দাম ছিল। বর্তমানে বড় আকৃতির এই আকর্ষণীয় কবুতর জোড়া ৩,০০০ টাকার মধ্যে পাওয়া যায়
। -
অন্যান্য: বাজরিগার (রানিং ৬০০ টাকা জোড়া), ব্লু শাটিন (জোড়া ২,০০০ টাকা), অস্ট্রেলিয়ান ঘুঘু (৬০০ টাকা জোড়া) এবং সিল্কি ঘুঘু (৮০০ টাকা জোড়া) অন্যতম
।
সহজ পরিচর্যা ও খাদ্যাভ্যাস
পাখি ও কবুতর পালনে বাড়তি কোনো ঝামেলা নেই উল্লেখ করে তিনি বলেন, দিনে মাত্র একবার খাবার দিলেই এরা ভালো থাকে
পাখিদের সাধারণত ঠাণ্ডা লাগা বা চুনা পায়খানার মতো কিছু সাধারণ রোগবালাই হয়ে থাকে, যা সঠিক সময়ে বিভিন্ন কোম্পানির ওষুধ খাওয়ালে দ্রুত সেরে যায়
টেনশন মুক্ত জীবনের জাদুকরী মাধ্যম
পাখি পালন শুধু ব্যবসাই নয়, মানুষের মানসিক ক্লান্তি ও দুশ্চিন্তা দূর করার এক দারুণ মাধ্যম
তিনি আরও জানান, পাখির বয়স যখন ৬ মাস হয়, তখন থেকে এরা ডিম-বাচ্চা বা প্রোডাকশন দেওয়া শুরু করে এবং একটানা চার-পাঁচবার ডিম দেওয়ার পর কিছুদিন প্রাকৃতিক নিয়মে বিশ্রামে (Rest) যায়


