গাইবান্ধায় স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি

পুলিশ সুপার মহিলা পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, তদন্ত চলমান রয়েছে, জড়িতদের  কাউকেই ছাড় দেয়া হবে না।  

গাইবান্ধায় স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দশম শ্রেণির ছাত্রীকে গলাকেটে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নেয়ার দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপার জসীম উদ্দিনের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।  

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর গ্রামে দশম শ্রেণির ছাত্রী নুরমা আকতারকে গলা কেটে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখে হত্যাকারীরা। কর্মস্থল থেকে ফিরে বাবা-মা মেয়েকে দেখতে না পেয়ে বাড়িসহ আশেপাশে খোঁজ করতে গিয়ে রক্তের দাগ অনুসরণ করে সেপটিক ট্যাংকে মেয়ের গলা কাটা লাশ দেখতে পায়। এই ঘটনায় গাইবান্ধা মহিলা পরিষদ নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।

পুলিশ সুপার মহিলা পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, তদন্ত চলমান রয়েছে, জড়িতদের  কাউকেই ছাড় দেয়া হবে না।  

সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ জেলা শাখার সাবেক সভাপতি আমাতুর নূর ছড়া।