কেমিক্যাল ছাড়াই ভেষজ অর্গানিক মেহেদি আর সাশ্রয়ী মূল্যে

উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: উৎসব মানেই নারীদের হাতে মেহেদির আলতা রঙে রাঙিয়ে তোলা। তবে বাজারজাত রাসায়নিকযুক্ত মেহেদির পার্শ্বপ্রতিক্রিয়া থেকে ত্বককে রক্ষা করতে এবং শতভাগ নিরাপদ অর্গানিক মেহেদি সবার হাতে পৌঁছে দিতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন এক উদ্যমী তরুণী। শখকে পেশায় রূপান্তর করে তিনি যেমন নিজে স্বাবলম্বী হয়েছেন, তেমনি সাশ্রয়ী মূল্যে মানসম্মত সেবা দিয়ে এলাকার তরুণী ও নারীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

স্কুলজীবনে শখের বশে বন্ধু-বান্ধবীদের হাতে নকশা আঁকার মধ্য দিয়ে শুরু হয়েছিল তার এই পথচলা। পরবর্তীতে বাজারের ক্ষতিকর কেমিক্যালযুক্ত মেহেদির বিকল্প হিসেবে সম্পূর্ণ অর্গানিক উপায়ে মেহেদি তৈরি করতে টানা দুই বছর গবেষণা করেন তিনি। বহুবার ব্যর্থ হওয়ার পর সফল হন এবং ২০২২ সাল থেকে পেশাদারভাবে এই ব্যবসা পরিচালনা শুরু করেন। তার প্রতিষ্ঠানে হাতের মেহেদি কোন মাত্র ২০ টাকা এবং নখের মেহেদি ১০০ টাকায় পাওয়া যায়। এছাড়া ১৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন বাজেটের নন-ব্রাইডাল ও ব্রাইডাল ডিজাইনের আকর্ষণীয় সেবা দিয়ে থাকেন তিনি। ফ্লোরাল, ট্রেডিশনাল কিংবা অ্যারাবিক—সব ধরনের ডিজাইন নিখুঁতভাবে করার সুবাদে ঈদ, বিয়ে বা যেকোনো উৎসবে তার কাজের ব্যাপক চাহিদা রয়েছে। শুধু নিজে নয়, নিজের অধীনে আরও কয়েকজন নারী আর্টিস্টকে যুক্ত করে তিনি নারী কর্মসংস্থানেরও এক সুন্দর উদাহরণ সৃষ্টি করেছেন।

তরুণ প্রজন্মের এমন সৃজনশীল ও স্বাস্থ্যসচেতন উদ্যোগ গ্রামীণ অর্থনীতি ও নারী উদ্যোক্তা সমাজে এক ইতিবাচক ও অনুকরণীয় বার্তা ছড়িয়ে দিচ্ছে।