একটি কোর্সেই বদলে গেল ভাগ্য! নারী উদ্যোক্তার অবিশ্বাস্য সাফল্যের গল্প

নারী উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: চাকরির পেছনে না ছুটে নিজের মেধা, পরিশ্রম আর একটি সঠিক প্রশিক্ষণকে কাজে লাগিয়ে কীভাবে স্বাবলম্বী হওয়া যায়, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণী নারী উদ্যোক্তা ফারিয়ানশা। ঢাকার মিরপুরে থাকাকালীন সময়ে করা মাত্র একটি অফলাইন স্কিন কেয়ার কোর্সের মাধ্যমে আজ তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। তার ফেসবুক পেজ "সপ্তশী বেবি অ্যান্ড গার্লস কেয়ার" (Soptoshi Baby & Girls Care) এর তৈরি সম্পূর্ণ অর্গানিক ও কেমিক্যালমুক্ত 'ম্যাজিক হেয়ার অয়েল' এখন বাজারে ব্যাপক সাড়া ফেলেছে

যেভাবে শুরু হলো পথচলা

ফারিয়ানশা যখন ঢাকার মিরপুরে থাকতেন, তখন থেকেই নিজের পায়ে দাঁড়ানোর একটি সুপ্ত ইচ্ছা তার মধ্যে কাজ করছিল। তার স্বামী মূলত একজন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল। স্বামীর ও পরিচিত এক আপুর সহযোগিতায় তিনি মিরপুরে অফলাইনে স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্ট তৈরির ওপর একটি প্রফেশনাল কোর্স সম্পন্ন করেন

উক্ত কোর্সে হারবাল তেল, অর্গানিক সাবান, নাইট ক্রিম, স্কিন ব্রাইটেনিং ক্রিম, স্পট রিমুভাল ক্রিম, লিপবাম ও সিরামসহ হরেক রকমের কসমেটিকস তৈরির ফর্মুলা শেখানো হয়। কোর্স শেষ করেই তিনি সরাসরি ব্যবসায় নামেননি; বরং দীর্ঘ ৬ মাস যাবত প্রতিটি প্রোডাক্ট নিজে ব্যবহার করে এর কার্যকারিতা ও মানবদেহে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা তা নিখুঁতভাবে পরীক্ষা করেন। নিজের তৈরি পণ্যের গুণগত মানের ওপর শতভাগ আস্থা আসার পরই তিনি পেজে বাণিজ্যিকভাবে পণ্য বিক্রি শুরু করেন

যেভাবে তৈরি হয় 'সপ্তশী ম্যাজিক হেয়ার অয়েল'

উদ্যোক্তা ফারিয়ানশা জানান, তার পেজের সিগনেচার প্রোডাক্ট হলো "সপ্তশী ম্যাজিক হেয়ার অয়েল"। এটি মূলত চুল পড়া রোধ এবং নতুন চুল গজাতে জাদুর মতো কাজ করে

  • উপাদানসমূহ: এই তেলটি তৈরিতে তিনি প্রধানত ৩ ধরনের তেলের (যার মধ্যে রয়েছে একদম পিওর খাঁটি নারিকেল তেল ও কালোজিরার তেল) একটি বিশেষ মিশ্রণ ব্যবহার করেন। এর সাথে যুক্ত করা হয় তেজপাতা, মেহেদি পাতা, নিম পাতা এবং তার নিজের বাগানের সম্পূর্ণ প্রাকৃতিক ও টাটকা অ্যালোভেরা জেল

  • প্রস্তুত প্রণালী: প্রথমে একটি নির্দিষ্ট পাত্রে ৩ ধরনের তেল ঢেলে নেওয়া হয়। এরপর তাতে ভেষজ পাতা ও অন্যান্য ভেষজ উপাদান একসাথে মিশিয়ে চুলায় ভালো করে জ্বাল দেওয়া হয়। জ্বাল দিতে দিতে ভেষজ পাতাগুলোর রঙ যখন পুরোপুরি বদলে যায়, তখন বোঝা যায় যে তেলটি বোতলজাত করার জন্য প্রস্তুত হয়েছে

ভেষজ উপাদানগুলোর বিশেষ গুণাগুণ

তেলে ব্যবহৃত প্রাকৃতিক উপাদানগুলোর অনন্য কার্যকারিতা সম্পর্কে উদ্যোক্তা জানান:

  • মেহেদি পাতা: এটি চুল পড়া কমায় এবং চুলের গোড়াকে ভেতর থেকে মজবুত করে

  • তেজপাতা: যাদের অকালে চুল পেকে যাওয়া বা চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা রয়েছে, তাদের জন্য তেজপাতা দারুণ কাজ করে

  • কালোজিরা: এটি ব্যবহারের ফলে তেলটি মাথায় দেওয়ার পর মাথা বেশ ঠাণ্ডা ও আরামদায়ক অনুভূতি দেয়

  • অ্যালোভেরা ও নিম: চুলের রুক্ষতা দূর করে চুল লম্বা, সিল্কি ও মজবুত করতে সাহায্য করে

শতভাগ কেমিক্যালমুক্ত ও কাস্টমাইজড সেবা

"সপ্তশী ম্যাজিক হেয়ার অয়েল"-এ কোনো প্রকার ক্ষতিকারক কেমিক্যাল বা কৃত্রিম সুগন্ধি (Cent) ব্যবহার করা হয় না, যার ফলে চুল বা স্কিন ড্যামেজ হওয়ার কোনো ঝুঁকি থাকে না। ১০ বছরের শিশু থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধ—যেকোনো নারী ও পুরুষ এই তেলটি অনায়াসে ব্যবহার করতে পারেন

গ্রাহক সেবায় এই পেজের একটি অনন্য বৈশিষ্ট্য হলো কাস্টমাইজেশন। অর্ডার নেওয়ার আগে ফারিয়ানশা নিজে কাস্টমারদের জিজ্ঞেস করে নেন যে তাদের নিম পাতা বা অ্যালোভেরাতে কোনো অ্যালার্জি বা সমস্যা আছে কিনা। কোনো গ্রাহকের নির্দিষ্ট কোনো উপাদানে সমস্যা থাকলে, সেই উপাদানটি বাদ দিয়ে (স্কিপ করে) সম্পূর্ণ কাস্টমাইজড তেল তৈরি করে দেওয়া হয়

মূল্য ও ব্যবহার বিধি

১৮০ মিলি (180 ml) বোতলের এই জাদুকরী তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩৮০ টাকা। শতভাগ ভালো ফলাফলের জন্য তেলটি সপ্তাহে অন্তত ৩ দিন ব্যবহার করার পরামর্শ দিয়েছেন উদ্যোক্তা (খুব বেশি ব্যস্ত থাকলে ২ দিন)। সবচেয়ে ভালো কার্যকারিতার জন্য রাতে ঘুমানোর আগে তেলটি মাথায় ম্যাসাজ করে রেখে, পরদিন দুপুরে গোসলের সময় শ্যাম্পু করে ধুয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। পেজে ইতিমধ্যেই অসংখ্য ক্রেতা তাদের চুল লম্বা হওয়া এবং চুল পড়া বন্ধ হওয়ার দারুণ সব 'আফটার-বিফোর' ছবি ও ইতিবাচক রিভিউ শেয়ার করেছেন